২০২৫-২৬ অর্থবছরে খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রোপাআমন গাছের চারা, সবজি উফশী ও হাইব্রিড জাতের বীজ, রাসায়নিক ও জৈব সার এবং উপকরণ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফলজ উৎসবের আয়োজন করা হয়।
রূপগঞ্জ উপজেলা কৃষি অফিসার আফরোজা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়।
অনুষ্ঠানে বক্তারা জানান, সমাজের সকলকে সবজি এবং ফলজ চাষের উপর গুরুত্ব দিতে হবে। নিজের এবং অন্যের চাহিদা মেটানোর লক্ষ্যে সকলকে এ কাজে এগিয়ে আসতে হবে। সবজি ও ফলজ চাষে সরকার হাতে কলমে প্রশিক্ষণ, বীজ ও স্যার বিতরণসহ বিভিন্ন ধাপে ঋণ সহায়তা দিচ্ছেন। যার যতটুকু জমি রয়েছে ততটুকুর মধ্যেই সবজি ও ফলত চাষ করার জন্য আহ্বান জানানো হয়।
বিডি-প্রতিদিন/এমএল