অসময়ে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তায় ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হলেও ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪ সেন্টিমিটার। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় রংপুরসহ আশপাশ এলাকায় বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। ফলে নিম্নাঞ্চল চরের ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ছাড়া শক্রবার রাতে বয়ে যাওয়া ঝড়ে গাছ-পালা ফসলের ক্ষতি হয়েছে। জানা গেছে, তিস্তার ডালিয়া পয়েন্টে শনিবার ও গতকালের মধ্যে অর্থাৎ ২৪ ঘণ্টার ব্যবধানে পানি বেড়েছে ৪০ সেন্টিমিটার। একই ভাবে ধরলা ও ব্রক্ষপুত্র নদের পানি বেড়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে পানি বাড়লেও বন্যার শঙ্কা নেই। তিস্তার পানি বৃদ্ধির ফলে রংপুরের গঙ্গাচড়া ও কাউনিয়ার চরে কৃষকের লাগানো মরিচ, পেঁয়াজ, রসুন, বাদাম, মিষ্টি কুমড়া, ধান-গমসহ নানা ফসলের খেত ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। কৃষকরা বলছেন, প্রতিবছর শীতকালে পানি কমে যাওয়ার পর তারা তিস্তার বালুচরে নানারকম ফসল চাষ করে জীবিকা নির্বাহ করেন। এবার বৈশাখ মাসে হঠাৎ তিস্তার পানি বাড়ায় তাদের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অনেকে অপরিপক্ব ধান কেটে নিচ্ছেন। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার সকাল ৯ টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৩০ মিলিমিটার। রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তফিজার রহমান জানিয়েছেন, বৃষ্টিপাত আরও চারদিন অব্যাহত থাকতে পারে। তিনি জানান, এপ্রিলে সাধারণত এমন বৃষ্টি হয় না।
শিরোনাম
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
- এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
- ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
- বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
- গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
- ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
- ‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
- প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
- ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
তিস্তা ব্রহ্মপুত্র ধরলার পানি বৃদ্ধি
২৪ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম