বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নির্বাহী আমির নির্বাচিত হয়েছেন মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী। দীর্ঘদিন নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করার পর তিনি নির্বাহী আমির নির্বাচিত হলেন। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে দলের মজলিসে শুরার অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন দলের আমির আল্লামা সারোয়ার কামাল আজিজী এবং সঞ্চালনা করেন মহাসচিব মুসা বিন ইযহার। মাওলানা আবদুল কাইয়ুম পল্টন-সেগুনবাগিচা ইমাম ও খতিব পরিষদের তিনবার নির্বাচিত সভাপতি ছিলেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমির ছিলেন এবং বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। সভায় আরও উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মাজেদ আতহারী, মুফতি মুখলিসুর রহমান কাসেমি, আবদুর রহমান চৌধুরী, মাওলানা আবু তাহের খান, হাফেজ আজিজুল হক।