রাজশাহীর পবা উপজেলায় ভুয়া প্রকল্প দেখিয়ে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হেলাল উদ্দীনের বিরুদ্ধে। গত বছরের ২৫ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর উপজেলার বড়গাছির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দীন এ কাণ্ড ঘটিয়েছেন। প্রকল্প-সংশ্লিষ্ট নথিপত্র বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
ভুয়া প্রকল্পে অর্থ লোপাটের ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, যে সড়কের নামে টাকা নেওয়া হয়েছে সেই সড়কের কোন অস্তিত্ব নেই।