বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। গতকাল সকাল সোয়া ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার সন্তান, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কয়েক দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। গতকাল বিকাল ৫টায় ঢাকায় গুলশানে আজাদ মসজিদে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা এবং বিকাল ৫টায় মিরসরাই মহাজনহাট কলেজ মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জন্মগ্রহণ করা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বাংলাদেশের রাজনীতির এক পরিচিত নাম। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের গণতন্ত্র, অবকাঠামো উন্নয়ন ও মুুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে গুরুতপূূর্ণ ভূমিকা পালন করেছেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তাঁর সাহসী ভূমিকা রাজনৈতিক অঙ্গনে স্মরণীয় হয়ে আছে। তিনি মুক্তিযুদ্ধের ১ নম্বর সেক্টরের সাব-সেক্টর কমান্ডার হিসেবে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ ও নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধের শুরুর দিকে পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে তাঁর নেতৃত্বে শুভপুর সেতু উড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে তিনি সরাসরি বেশ কিছু গেরিলাযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধান প্রণেতাদের অন্যতম ছিলেন তিনি। জানা গেছে, মোশাররফ হোসেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সালে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পরবর্তীতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের এক নম্বর প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বে ছিলেন।
শিরোনাম
- বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
- ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
- আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
- এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
- ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
- বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
- গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ইংল্যান্ড
- ইংল্যান্ডের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা কেইন
- ‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
- প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
- ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম