শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তারেক রহমানের সরকার শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ বাজেট দিয়েছে। শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য শিক্ষাক্ষেত্রকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি শিক্ষকদের বেতনভাতা বৃদ্ধি নিয়েও কাজ করছে সরকার। সারা দেশের শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হবে।
গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চবিদ্যালয়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের লক্ষ্যে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার’ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভবনটি নির্মাণে অর্থ সহায়তা দেন পানাম গ্রুপের ব্যবস্থাপক বাবু অমল পোদ্দার (সিআইপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।