চট্টগ্রাম-৮ আসনের এমপি ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, ‘ভূতুড়ে বিদ্যুৎ বিল কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এ রকম বিল যেন জনগণকে দিতে না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ সরকারকে জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে স্বস্তি দেওয়া এবং আর্থসামাজিক উন্নয়ন করা। কোনো জিনিসপত্রের দাম বাড়েনি বরং নিত্যপণ্যের দাম কমানো হয়েছে। এবারের বাজেটে ৬১টি পণ্যের কর রহিত করা হয়েছে।’ গতকাল বোয়ালখালী উপজেলা প্রশাসন আয়োজিত ক্রীড়াসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাতঙ্ক রোধে অ্যান্টির্যাবিস ভ্যাকসিন, ক্রীড়াসামগ্রী, স্যানিটারি ন্যাপকিন, ঢেউটিন, সেলাই মেশিন এবং পৌরসভার জিআর (চাল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এ ছাড়া মৎস্য চাষ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন বীজ-সার, সবজিবীজ, ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি এরশাদ উল্লাহ।
শিরোনাম
- স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার সদর দফতরে বোমা হামলার হুমকি: রিপোর্ট
- প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
- ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার এক ব্যক্তি!
- বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
- কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
- এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেফতার
- নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
- জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
- জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
- দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
- গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
- আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
- সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
- টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
- তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
- মেসির বেলায় ছাড়, বালোগানের লাল কার্ডে নতুন বিতর্ক
- জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
- সেতুমন্ত্রীর সঙ্গে জাইকা প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
ভূতুড়ে বিদ্যুৎ বিল গ্রহণযোগ্য নয়
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর