টাঙ্গাইলে দেড় শ বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা শেষ হয়েছে গতকাল। স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান, প্রতি বাংলা বছরের ১১, ১২ ও ১৩ বৈশাখ (সনাতন পঞ্জিকা অনুসারে) টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা আয়োজন করা হয়। তিন দিনের এ মেলা শনিবার থেকে শুরু হয়। শেষ হয়েছে গতকাল। এ মেলাকে কেন্দ্র করে এলাকায় ঈদ বা পূজাপার্বণের চেয়েও বেশি উৎসবের আমেজ বিরাজ করে। রসলপুরসহ আশপাশের ৩০-৩৫ গ্রামের হাজার হাজার মানুষের সমাগম ঘটে। জানা যায়, এ মেলাকে কেন্দ্র করে দূর-দূরান্ত থেকে এলাকার মেয়ের জামাইরা শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। এ কারণে প্রথম দিন এটি জামাই মেলা হিসেবে পরিচিতি পেয়েছে। জামাইয়ের হাতে কিছু টাকা দেন শাশুড়িরা। তার সঙ্গে আরও টাকা যোগ করে জামাইরা মেলায় গিয়ে বিভিন্ন জিনিসপত্র ক্রয় করে শ্বশুরবাড়ি নিয়ে যান। দ্বিতীয় দিন মেলায় এলাকার বউদের সমাগম ঘটে। তারা জামাইসহ আসেন। সে কারণে বউ মেলা হিসেবেও পরিচিতি পেয়েছে। তৃতীয় দিন সব ধরনের লোকজনের সমাগম হয়। আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, খাবারের দোকানসহ ৩ শতাধিক স্টল বসেছিল। রসুলপুরের বাসিন্দা সাংবাদিক ও কবি রাশেদ রহমান বলেন, যুগ যুগ ধরে চলছে এ মেলা। ব্রিটিশ আমল থেকে এটি বৈশাখী মেলা হিসেবে চলে আসছে। তবে এখন এটি জামাই মেলা হিসেবে পরিচিত। আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান বলেন, প্রায় দেড় শ বছর ধরে চলে আসছে এ মেলা। মিষ্টিজাতীয় পণ্যের ও খাবারের দোকানের পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনা, প্রসাধনী, ফার্নিচারের দোকান বসেছে।
শিরোনাম
- মিশন গ্রুপ পর্ব শেষ, এবার কেপ ভার্দে বধের ছক কষছেন স্কালোনি
- সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
- মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের
- এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
- 'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
- অবশেষে কাটলো আক্ষেপ: বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লাউতারো
- হারলেও মন জিতলো জর্ডান: মেসিদের কাঁপিয়ে মাথা উঁচু করে বিদায় নবাগতদের
- বয়স ৩৯ তো কী? এখনো বিশ্বকাপের ভাগ্য একাই লিখছেন লিওনেল মেসি!
- ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
- স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
- কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে
- মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া
- অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি
- পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
- মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
- মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
- ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
- বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
- উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
- পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
দেড় শ বছরের জামাই মেলায় উৎসবের আমেজ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
হাতীবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
১০ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু
১ ঘণ্টা আগে | দেশগ্রাম
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
২০ ঘণ্টা আগে | দেশগ্রাম