জয়পুরহাটের কালাইয়ে মাদকসেবীদের অত্যাচার ও জবরদখলে আশ্রয়ণের ঘর ছেড়ে গেছেন সুবিধাভোগীরা। তারা বসবাস করছেন অন্যত্র। অনেক ঘরের দরজায় ঝুলতে দেখা গেছে তালা। গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মাণ করা এসব ঘরবাড়িতে এখন চলছে রমরমা মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড, এগুলো যেন মাদককারবারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীদের ভয়ে উপজেলার মাত্রাই ইউনিয়নের কাঁটাহার আশ্রয়ণের ঘর ছেড়ে অন্যত্র বসবাস করছেন অনেক সুবিধাভোগী। কেউ তালাবদ্ধ রেখে পালিয়ে গেছেন, আবার কেউ টাকার বিনিময়ে মাদক কারবারিদের হাতে তালাচাবি তুলে দিয়েছেন। জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার কাঁটাহার আশ্রয়ণে ১৫৯টি ঘর বরাদ্দ দেওয়া হয়। ১১৯টি সেমিপাকা ও ৪০টি টিনশেড বাড়ি রয়েছে। এর মধ্যে ৫৮টি বাড়ি কয়েকজন প্রভাবশালী দখলে নিয়েছে। ওই বাড়িগুলোতে মাদক কারবারসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চলছে। প্রতিদিন এসব বাড়িতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। আবার উদয়পুর ইউনিয়নের বিনইল আশ্রয়ণের বাড়িগুলোতেও বহিরাগতদের আড্ডা, মাদক বিক্রি ও সেবনসহ বিভিন্ন অপকর্মের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এ আশ্রয়ণে দুটি বাড়ি ৮০ হাজার টাকায় বিক্রি করার অভিযোগও রয়েছে। এদিকে জিন্দারপুর ইউনিয়নের জিন্দারপুর, ঘাটুরিয়া ও বাদাউচ্চ আশ্রয়ণে ৬৩টি বাড়ির অধিকাংশই ভাড়া দেওয়া ও বিক্রি করার অভিযোগ রয়েছে। পাইকপাড়া ও লকইর আশ্রয়ণের ২২টি বাড়ির মধ্যে ১০ টিতেই তালা ঝুলছে। তালোড়া বাইগুনী পীরপুকুর আশ্রয়ণেও ১৫৯টি বাড়ির মধ্যে প্রায় ৮০টি বাড়ি ভাড়াটিয়াদের দখলে রয়েছে। আবুল হোসেন নামে এক বাসিন্দা বলেন, বাড়ির দেয়াল ফেটে যাচ্ছে, তাদের দুর্ভোগের সিমা নেই। আশ্রয়ণের আরেক বাসিন্দা রিমি বিবি জানান, তাদের কোনো পানির ব্যবস্থা নেই, নিরাপত্তা নেই, থাকার মতো পরিবেশও নেই। বলায় চন্দ্র রবিদাস বলেন, বাড়ি পাওয়ার পর থেকে এখানে বসবাস করছি, দিনেরাতে মাদকসেবীদের খুবই উৎপাত সহ্য করতে হয়। কালাই থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কালাই ইউএনও শামীম আরা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- ‘বসনিয়া কোথায় জানি না, জানতেও চাই না’: মার্কিন নারী সাংবাদিকের মন্তব্যে নিন্দার ঝড়
- প্রথমার্ধ শেষে গোলশূন্য ইংল্যান্ড-পানামা ম্যাচ
- ঘানার বিপক্ষে লিড নিয়ে বিরতিতে ক্রোয়েশিয়া
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
মাদক কারবারিদের ডেরা আশ্রয়ণের ঘর
জয়পুরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম