বগুড়া-৬ আসনে উপনির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশার পক্ষে মিছিল করেছে জেলা মহিলা দল।
সোমবার বেলা ১১টার দিকে ধানের শীষ প্রতীকের পক্ষে এ মিছিল বের হয়। মিছিলটি শহরের শহীদ খোকন পার্ক থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনে উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট শাহাজাদী লায়লা আরজুমান বানু, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, মহিলা দল নেত্রী রহিমা খাতুন মেরী, সুরাইয়া জেরিন রনি, শাহিনুর বেগম শানু, রঞ্জনা বেগমসহ অনেকে।
বিডি-প্রতিদিন/এমই