বগুড়ায় ৩০০টি ইয়াবাসহ এক কর্মরত ও এক চাকরিচ্যুত পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাটে এসএএফে কর্মরত সাইদুর রহমান (৩২) এবং চাকরিচ্যুত পুলিশ সদস্য আব্দুল ওয়াহাব (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক ইকবাল বাহার।
তিনি জানিয়েছেন, ডিবির একটি দল ক্রেতা সেজে তিনমাথা রেলগেট এলাকায় অবস্থান নেয়। পরে ইয়াবা বিক্রির সময় তাদের আটক করা হয়। আটক দুজনের কাছ থেকে ৩০০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমএল