সিরাজগঞ্জের সদরে সেতুর নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৫৫ বছর। সোমবার (৮ মে) সকালে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চণ্ডিদাসগাতী আঞ্চলিক সড়কের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ জানান, সকালে সেতুর নিচে পানিতে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে উদ্ধারের পর মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি আত্মহত্যা বা হত্যাকাণ্ড কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ফিঙ্গার প্রিন্ট দিয়ে মরদেহের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/আরকে