খাগড়াছড়িতে গ্যাস বোতলে পানি মজুতের অভিযোগে শনিবার খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ার-সংলগ্ন সিকদার এন্টারপ্রাইজ ও জননী এন্টারপ্রাইজকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ দুটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ হোসেন বলেন, দোকানে গ্যাস সিলিন্ডার বিক্রির বৈধতা না থাকাতে দোকানদারকে ৫ হাজার টাকা ও জননী ডিলার পয়েন্ট অন্য ডিলার পয়েন্টের নাম ব্যবহার করার দায়ে ২০ হাজার টাকা অর্থদণ্ড (জরিমানা) করা হয়েছে।
তিনি আরও বলেন, খাগড়াছড়িতে জনদুর্ভোগ এড়াতে প্রশাসনের বাজার মনিটরিংয়ে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে যাতে কোনো অসাধু ব্যবসায়ী এ ধরনের কর্মকাণ্ড করতে না পারে।
বিডি প্রতিদিন/কেএইচটি