ফের সক্রিয় হয়ে উঠছে সমাজবিরোধীদের অপরাধজগৎ। রাজধানীসহ সারা দেশে সন্ত্রাসের উত্তাপ ছড়াচ্ছে উঠতি ও চিহ্নিত দুর্বৃত্ত দল এবং তাদের গডফাদাররা। এমনকি বিদেশে থেকে অনেকে কলকাঠি নাড়ছে, আর খুনখারাবি, চাঁদাবাজি, দখল-উৎখাত চলছে দেশের বিভিন্ন স্থানে। ঢাকার নিউমার্কেট এলাকায় অতিসম্প্রতি সংঘটিত হলো নৃশংস হত্যাকাণ্ড। নিহত টিটন পুলিশের খাতার শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত ছিলেন। তাঁর পরিবারের দাবি-ইজারা দ্বন্দ্বে তিনি খুন হয়েছেন। এভাবেই চলছে বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের লড়াই। কাজ করছে প্রতিহিংসা ও প্রতিশোধের নিষ্ঠুর জিঘাংসা। স্বভাবতই অবৈধ অস্ত্রের মহড়া ও ব্যবহার হচ্ছে। হতাহতের ঘটনা বাড়ছে। এসবে অতিষ্ঠ জনজীবন। আতঙ্কিত সর্বসাধারণ। ব্যবসায়ীরা শিকার হচ্ছেন টেন্ডারবাজি ও চাঁদাবাজির। নির্মাতারা চাঁদাবাজদের দাবি পূরণ না করে কোনো কাজই করতে পারছেন না। যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে গোটা সমাজ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আছে, কিন্তু তাদের জনবল অপ্রতুল। যানবাহন, প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রেও অনেক অপূর্ণতা রয়েছে। আছে আইন-আদালতের ফাঁকফোকর। তার সুযোগ নিয়ে বেরিয়ে আসছে অনেক দুর্ধর্ষ অপরাধী, পেশাদার কিলার, গডফাদার। এই প্রক্রিয়ায় অনেক রাজনীতিক, রাজনীতিসংশ্লিষ্ট আইনজীবীরও ভূমিকা থাকে বলে অভিযোগ পুরোনো। অথচ জামিনে বেরিয়ে এসেই অপরাধীরা দ্রুত তাদের অপরাধ সাম্রাজ্য নতুন উদ্যমে চাঙা করতে আদাজল খেয়ে নামে। রক্ত ঝরে, লাশ পড়ে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল-উৎখাতের মাত্রা বাড়ে। যেমনটা এ সময় লক্ষ করা যাচ্ছে। এক সরকারের পতনে তাদের মদতপুষ্ট চক্র পালিয়ে গেলে বা গা-ঢাকা দিয়ে থাকলে-শূন্যস্থান পূরণে ছুটে আসে সাবেক আমলে বঞ্চিত গোষ্ঠী। নানা কৌশলে তারা সচেষ্ট হয় ক্ষমতাসীনদের ছায়া-প্রচ্ছায়া পেতে। এখানে তৃণমূল থেকে শুরু করে নানা পর্যায়ের রাজনৈতিক নেতাদের ভূমিকা রয়েছে। পেশিশক্তির প্রয়োগ এবং প্রশ্রয় দেওয়া বন্ধ হতে হবে এখান থেকেই। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও শক্তি, সামর্থ্য এবং সহযোগিতা জোগাতে হবে। আইনের ফাঁক গলে অপরাধীরা যেন সহজেই বেরিয়ে আসতে না পারে-তার জন্য আইনের প্রয়োজনীয় সংস্কারও প্রয়োজন। আর চাই মানবিক মূল্যবোধের অবক্ষয় রোধ ও উন্নয়ন এবং সমন্বিত সামাজিক প্রতিরোধ। এ ছাড়া পাতাল অপরাধজগতের ভিত্তি উপড়ে ফেলা সম্ভব নয়।
শিরোনাম
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
- সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে বনদস্যু ‘দুলাভাই’ বাহিনীর বন্দুকযুদ্ধ, নিহত ১
অপরাধজগৎ
সমন্বিত প্রতিরোধ প্রয়োজন
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম