প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বিএনপি প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল।শুক্রবার(২৩ জানুয়ারি) বিকেলে পৌর এলাকার মূক বধির বিদ্যালয় প্রাঙ্গনে মহিলা দলের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
পৌর মহিলা দলের সভানেত্রী রিমিন ফারহানা দিশার সভাপতিত্বে ও সদর উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফারজানা খানম জারমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল