প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, বিগত অন্তর্বর্তী সরকারের মারাত্মক ভুলের কারণে হামের প্রাদুর্ভাব হয়েছে। ওনারা ভুল করে হোক অথবা অদূরদর্শিতার কারণে হোক, ২০২৪-২৫ সালে যে হামের টিকা দেওয়ার কথা ছিল, তা দিতে ব্যর্থ হয়েছিলেন। আর তার কারণে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে।
রবিবার গোপালগঞ্জ পৌরসভা মিলনায়তনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ মজিবুর রহমান, ইউনিসেফ বরিশাল ফিল্ড অফিসের চিফ ডা. মো. কাওসার হোসেন, গোপালগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক শাহিন ইকবাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোরশেদ।
উল্লেখ, গোপালগঞ্জ জেলার এক লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সাতটি স্থায়ী কেন্দ্র ও এক হাজার ৬৭৬টি অস্থায়ী কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই