গাইবান্ধা সদরে স্ল্যাব ভেঙে সেপটিক ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করল ফায়ার সার্ভিস। রবিবার (২৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন।
এর আগে এদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিনসিংহা গ্রাম থেকে গরুটি উদ্ধার করা হয়। গরুর মালিক হিরো মিয়া| তিনি ওই এলাকার মৃত মান্নান সরকারের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রবিবার সকালে হিরো মিয়া তার গোয়াল ঘর থেকে বের করে মাঠে নিয়ে যাওয়ার সময় পাশ্ববর্তী একটি বাড়ির স্লাব ভেঙে সেপটি ট্যাংকিতে পড়ে যায় গরুটি। পরে গরুটি উদ্ধারে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুটি উদ্ধার করে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন বলেন, প্রায় আধা ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা টু হাসু পাম্প দিয়ে সেপটিক ট্যাংক পানি ভর্তি করে গরুটিকে উঠিয়ে আনা হয়। পরে মালিককে গরুটি বুঝিয়ে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম