মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো. মাসুদুর রহমান গণভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। শুক্রবার নুরপুর জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় গণভোট উপলক্ষে প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি তিনি পৌরসভার চলমান ও পরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঐতিহ্যবাহী নুরপুর পুকুর পরিদর্শন করেন এবং এর উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ে স্থানীয়দের মতামত নেন।
বিডিপ্রতিদিন/কবিরুল