ঝালকাঠি-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। শুক্রবার সকালে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বাজার থেকে তিনি নির্বাচনী প্রচার শুরু করেন।
এরপর তিনি বিনয়কাঠি চৌমাথা, মানপাশা বাজার ও দাসেরপোল এলাকায় গণসংযোগ করেন। এ সময় দলের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
দুপুরে তিনি একটি সামাজিক কর্মসূচিতে যোগ দেন। বিকালে প্রেসক্লাবের সামনে থেকে দাড়িপাল্লা প্রতীকের সমর্থনে একটি মিছিল করেন শেখ নেয়ামুল করিম। এ সময় জামায়াতের নেতাকর্মীরা দাড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিডিপ্রতিদিন/কবিরুল