আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ৩টায় চৈয়ারকুড়ি বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।
গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ. খালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ. হান্নান।
প্রধান অতিথি বলেন, প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে তারেক রহমান, এই আত্মমর্যাদা নিয়ে বাঁচতে হলে ধানের শীষের বিকল্প নেই। সবার কাছে ধানের শীষের ভোট চাই, দেশ গড়ার সুযোগ চাই।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন