গণসংযোগের অংশ হিসেবে জনতার মুখোমুখি হয়েছেন সুনামগঞ্জ-৪ আসনের বিভিন্ন আসনের প্রার্থীরা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ঐতিহ্যবাহী যাদুঘর প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এই অনুষ্ঠানের আয়োজন করে।
সুজনের জেলা সভাপতি নুরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এছাড়া জনগণের মুখোমুখি পর্ব সঞ্চালন করেন জেলা সুজনের কার্যনির্বাহী সদস্য ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল।
অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলনের প্রার্থী শহিদুল ইসলাম পলাশীসহ অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রার্থীরা সরাসরি ভোটারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় নির্বাচিত হলে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধান করবেন বলে জানান প্রার্থীরা। সেই সাথে অনিয়ন, দুর্নীতি, দখলবাজি, চাঁদাবাজিতে লিপ্ত না হওয়ার প্রতিশ্রুতি দেন তারা।
এসময় সুজনের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, সাহিত্যিক সুখেন্দু সেন, সহ সভাপতি আলী হায়দারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কামাল