আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে ব্যাপক প্রচারণা চালিয়েছে বিএনপি। সুহিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা, গণসংযোগ ও নির্বাচনী সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন মুন্সি রুবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সহসভাপতি এ বি এম মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হোসেন চপল, সহ সাংগঠনিক সম্পাদক নাসির মিয়া ও শরীফ হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদ কবির আখন্দ, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জয়নাল খান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তানভীর রুবেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় সুহিলপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল