আগামী সেপ্টেম্বরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপল-এ দুই নেতার উচ্চপর্যায়ের বৈঠকে এই আমন্ত্রণ জানানো হয়।
প্রেসিডেন্ট ট্রাম্প তাদের পরবর্তী শীর্ষ সম্মেলনের জন্য একটি নির্দিষ্ট তারিখও উল্লেখ করেছেন। যা আগামী ২৪ সেপ্টেম্বর-ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে। সফরকালে প্রেসিডেন্ট শি-এর সঙ্গে যোগ দেওয়ার জন্য চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ানকেও আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প।
এর আগে বুধবার (১৩ মে) স্থানীয় সময় সন্ধ্যার দিকে দীর্ঘ প্রায় ১০ বছর পর এক ঐতিহাসিক রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে প্রথম মেয়াদে ২০১৭ সালে তিনি এশিয়ার এই পরাশক্তি দেশটি সফর করেছিলেন।
বিডি-প্রতিদিন/বিএম