ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ)।
ইএএসএ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা এবং পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ার শঙ্কার কারণে ইরাক ও লেবাননের আকাশসীমাও ব্যবহার করা উচিত নয়।
সংস্থাটি মধ্যপ্রাচ্যজুড়ে বাণিজ্যিক উড়োজাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচলের পরামর্শ দিয়েছে।
ইএএসএ জানায়, চলমান পরিস্থিতি বিবেচনায় তারা মধ্যপ্রাচ্যের এই সংঘাতপূর্ণ অঞ্চলের জন্য আকাশসীমা সংক্রান্ত সতর্কবার্তার মেয়াদ আগামী ৮ জুলাই পর্যন্ত বাড়িয়েছে। এর আগে ১ জুলাই পর্যন্ত এই সতর্কতা জারি ছিল।
সূত্র : আল-জাজিরা।
বিডি-প্রতিদিন/বিএম