শিরোনাম
প্রকাশ: ১৩:৫১, মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ আপডেট:

শেষ পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে কী হবে?

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম
অনলাইন ভার্সন
শেষ পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে কী হবে?

সেদিন সৈয়দ বোরহান কবীরের ‘রাজনীতির জোয়ার-ভাটা’ শিরোনামে এক অসাধারণ লেখা পড়লাম। লেখাটি আমাকে খুবই উৎসাহিত করেছে। ১৯৬৯-এর পয়লা ফেব্রুয়ারি আইয়ুব খান ছাত্রদের মাথার মুকুট, প্রাণের ধন, দেশের ভবিষ্যৎ- এ-জাতীয় নানা বিশেষণে বিশেষিত করে জাতির উদ্দেশে তার মাসিক বেতার ভাষণ দিয়েছিলেন। আমি সেদিন ময়মনসিংহ জেলে গিয়েছিলাম বড় ভাই লতিফ সিদ্দিকীকে মুড়ি, পিঠা ও অন্যান্য বাড়ির খাবার পৌঁছে দিতে। ফিরেছিলাম বেশ রাত করে। একেবারে কাক-ভোরে দরজায় টোকা পড়েছিল। আমি থাকতাম বাইরের ঘরে, মানে বৈঠকখানায়। দরজা খুলেই দেখি পুলিশ। কী ব্যাপার? ‘না তেমন কিছু না, থানায় যেতে হবে।’ তখন টাঙ্গাইল থানার ওসি ছিলেন খোরশেজ্জা, বিহারের মানুষ। তার স্কুল-কলেজে পড়া ছেলেমেয়েরা আমাদের সঙ্গে মিলেমিশে থাকত, আইয়ুববিরোধী সেøাগান দিত। দরজা খুলতেই খোরশেজ্জা বলেছিলেন, ‘চাচা মিয়া থানায় যেতে হবে।’ আমার জানা ছিল না ওই রাতে তারা ছাত্রনেতাদের গ্রেফতার অভিযানে বেরিয়েছেন। থানায় গিয়ে দেখি জনাব আল মুজাহিদীর ছোট ভাই শামীম আল মামুন, একটু পরেই এলেন আনোয়ার বক্স। মনে হয় ১৫-২০ জনকে গ্রেফতারের কথা, কিন্তু আমাদের তিনজনের বাইরে আর কাউকে ধরতে পারেনি। আগের রাতে আইয়ুব খান বলেছিলেন প্রাণের ধন, পরের রাতেই গ্রেফতার! এই হলো সরকার। মনে হয় তার দু-তিন দিন পর টাঙ্গাইলে বিশ্বনাথ নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। সারা দেশে আন্দোলনের গতি আরও বেড়ে যায়। আসাদের মৃত্যু সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। মাস শেষ হতে পারেনি, ফেব্রুয়ারির ২২ অত দাপুটে প্রেসিডেন্ট আইয়ুব খান যিনি উন্নয়নের দশক পালন করছিলেন তিনি সব রাজনৈতিক মামলা প্রত্যাহার করে নেন। ২২ ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে ১০ বছরে যত রাজনৈতিক বন্দী ছিলেন তাঁদের সবাইকে মুক্তি দেওয়া হয়। আইয়ুব খান গোলটেবিল ডাকেন। বঙ্গবন্ধু মুক্ত স্বাধীন মানুষের মতো সেই গোলটেবিলে যোগদান করেন। কিন্তু গোলটেবিল ব্যর্থ হয়। ২৪ মার্চ ’৬৯ আইয়ুব খান পদত্যাগ করে প্রধান সেনাপতি ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা ছেড়ে দেন।

ইয়াহিয়া খান তার প্রথম বেতার ভাষণে ঘোষণা করেন, তার ক্ষমতার লোভ নেই। দুই বছরের মধ্যে নির্বাচন দিয়ে তিনি ব্যারাকে ফিরে যাবেন। ইয়াহিয়া কথা রাখেননি। ’৭০-এর ভোটের ফলাফলকে তিনি স্বীকার করেননি। বরং পূর্ব পাকিস্তানের বুকে দানবের মতো ঝাঁপিয়ে পড়েছিলেন। এমন ধ্বংসযজ্ঞ পৃথিবীর কোথাও হয়নি। বাঙালি রুখে দাঁড়িয়েছিল। কোটি মানুষ ভিটেমাটি ছেড়ে প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছিল। মহীয়সী নারী ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। শুধু ইন্দিরা গান্ধী নন, সমগ্র ভারতই বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাশে দাঁড়িয়েছিল। আমরা রক্ত দিয়ে মুক্ত ও স্বাধীন হয়েছি। বঙ্গবন্ধু বীরের বেশে দেশে ফিরে বিধ্বস্ত দেশের দায়িত্ব হাতে নিয়েছিলেন। এখন আরামে বসে তখনকার কথা ভাবা যাবে না। মাত্র ৫০০ কোটি টাকার বার্ষিক বাজেট হাতে নিয়ে বঙ্গবন্ধু যাত্রা করেছিলেন। ৫০০ কোটির সে বাজেট শেষ পর্যন্ত ১১০০-১৪০০ কোটিতে পৌঁছে। আর এখন ৪-৫ লাখ কোটি টাকার বাজেট। তাই সে সময়ের কথা ভাবা অসম্ভব। ইয়াহিয়া খানের দস্যি ঘাতক হানাদার বাহিনীর ওভাবে পতন হবে তিনি ভুলেও ভাবেননি। অথচ আমরা তাকে ১৬ ডিসেম্বর ’৭১-এ পদানত করেছিলাম।

১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুর নির্মমভাবে নিহত হওয়া সে-ও ছিল আমাদের জন্য এক অকল্পনীয় ঘটনা। তারপর অনেকে এসেছেন অনেকে গেছেন। ক্ষমতাধররা অনেকে আগের রাতেও বুঝতে পারেননি পরের দিন কী হবে। মোশতাকের ক্ষমতা ছিল ৮৩ দিন। তারপর আসেন সেনাবাহিনীর লোকজন। ধীরে ধীরে প্রধান হয়ে দাঁড়ান মুক্তিযুদ্ধের বীর সেনানী জিয়াউর রহমান। জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে ওভাবে নিহত হবেন তা অনেকে ভাবতেও পারেননি। জিয়াউর রহমান খুব উত্তপ্ত সময় ক্ষমতায় এসেছিলেন। তার সময় সেনাবাহিনীতে নানা গোলমাল হয়। অনেকেই বলেন ১৯টি ক্যু হয়েছিল। ন্যায়-অন্যায় কোনো বিচার না করে কয়েক হাজার সেনা সদস্যকে ফাঁসি দেওয়া হয়। সেখানে আমার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ভূঞাপুরের বামনহাটার হাবিবও ছিল। কত ভুল করে অন্য মানুষকে ফাঁসিতে চড়ানো হয়েছে তার কোনো ইয়ত্তা ছিল না। বামনহাটার হাবিবেরও বাবার নাম, গ্রাম ঠিক ছিল না। আল্লাহ বাঁচনেওয়ালা তাই শেষ মুহূর্তে বেঁচে গিয়েছিল। এখন অসুস্থ বিছানায় পড়া। আল্লাহকে হাজার শুকর তবু সে জিয়াউর রহমানের ফাঁসির হাত থেকে বেঁচে গিয়েছিল। জিয়াউর রহমান চট্টগ্রামে নিহত হলে ভাইস প্রেসিডেন্ট আবদুস সাত্তার ক্ষমতা গ্রহণ করেন। যিনি বিছানা থেকে উঠতে পারতেন না, প্রেসিডেন্টের ক্ষমতা পেয়ে নিজ পায়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। তারপর আস্তে আস্তে পাদপ্রদীপের নিচে আসেন বেগম খালেদা জিয়া। অন্যরা কে কী বলবেন জানি না, জিয়াউর রহমান বিএনপি তৈরি করেছিলেন, কিন্তু বিএনপিকে সারা দেশব্যাপী একটা ভিত্তি দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। জিয়াউর রহমানের পরে ধীরে ধীরে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতায় আসেন। তিনি নির্বিবাদে নয় বছর ক্ষমতা ভোগ করেন। ৪ ডিসেম্বর ’৯০ তার ক্ষমতা ছাড়ার আগে ফরিদপুরের টেকেরহাটে এক বিরাট বেইলি ব্রিজের উদ্বোধন করতে গিয়েছিলেন। সেখানে উদ্বোধনী অনুষ্ঠানে না হলেও দেড়-দুই লাখ মানুষ হয়েছিল। ও রকম অজপাড়াগাঁয়ে ১০ হাজার মানুষ একত্র করা মারাত্মক ব্যাপার। উদ্বোধন অনুষ্ঠানে অত লোক দেখে মনে হয় এরশাদ আরও ১০ বছর ক্ষমতায় থাকবেন এমনটা ভেবেছিলেন। কিন্তু ঢাকা এসেই ৬ তারিখ পদত্যাগ করেন। হুসেইন মুহম্মদ এরশাদের পদত্যাগে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছিলেন তাদের কারও সঙ্গে আলাপ না করে তিনি পদত্যাগ করেছিলেন। এর জবাবে হুসেইন মুহম্মদ এরশাদ তার জীবনের শ্রেষ্ঠ বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘একটি মাত্র কাজ করতে কারও সঙ্গে আলাপ-আলোচনা করতে হয় না। সেটা হচ্ছে পদত্যাগ।’

এরপর অনেকেই ধারণা করেছিলেন নির্বাচনে আওয়ামী লীগ জিতবে, আওয়ামী লীগ ক্ষমতায় যাবে। ’৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের চাইতে বেশি আসন পায়। ২০ লাখ ভোট কম পেয়েও বিএনপি আসন পায় ১৪০, আওয়ামী লীগ বিএনপির চাইতে ২০ লাখ ভোট বেশি পেয়েও ৮৮ আসন পায়। বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগ তীব্র বিরোধিতা করতে থাকে ভোটে সূক্ষ্ম কারচুপির কথা বলে। এরপর ’৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬ আসন পায়। যেখানে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা, সেখানে তারাও ১১৬ আসন পেয়ে এক শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়। তারা কখনো সংসদে যায় আবার কখনো যায় না। এভাবেই চলতে থাকে। তবে নেত্রীকে কে যেন বুদ্ধি দিয়েছিলেন যে বিরোধী দলের সবাই মিলে সরকার গঠন করে ফেলতে পারে। এরশাদের জাতীয় পার্টি বিএনপির সঙ্গে যোগ দিলে মাত্র এক সিটের ব্যবধান থাকবে। তাই বাংলাদেশের পতাকা উত্তোলক জেএসডি নেতা আ স ম আবদুর রবকে হারানো গরু খোঁজার মতো খুঁজে মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সমর্থন আদায় করা হয়। যদিও শেষ পর্যন্ত সব মন্ত্রিত্বের আশ্বাস পেয়েও বিএনপির সঙ্গে জাতীয় পার্টি হাত মেলায়নি। বরং ঐকমত্যের সরকারের নামে আওয়ামী লীগকে সমর্থন করে আনোয়ার হোসেন মঞ্জু যোগাযোগমন্ত্রীর পদ নিয়েছিলেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে মোটামুটি ভালোই করেছিল। ’৯৬ সালের নির্বাচনে সখীপুর-বাসাইল থেকে লাখো ভোটে আমি নির্বাচিত হই। ’৯৬ থেকে ’৯৯ খুব বেশি দিন নয়। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন এক কোটি বেকারের চাকরি হবে, সারের দাম কমবে, পাটের দাম বাড়ানো হবে, আটিয়া বন অধ্যাদেশ বাতিল করা হবে। তিন বছরেও যখন এর কোনো কিছু হলো না তখন আমি পদত্যাগ করেছিলাম।

এরপর আবার বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসে। আওয়ামী লীগের আসন নেমে আসে ৫৮-তে। বিএনপি মনে করে ক্ষমতা তাদের জন্য চিরস্থায়ী। কিন্তু পরবর্র্তী নির্বাচনে তারা শোচনীয়ভাবে ক্ষমতা হারায়। এমনকি বিরোধী দলের নেতা হওয়ার মতো ভোট পেতেও তাদের কষ্ট হয়। জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগ জোট করে নির্বাচন করেছিল। নির্বাচনের পর আওয়ামী লীগ যদি মনে করত হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধী দলের নেতা বানাবে খুব সহজেই পারত। তিন-চার জন যে স্বতন্ত্র সদস্য পাস করেছিলেন তাদের সমর্থন জাতীয় পার্টিকে দিলেই আর কোনো অসুবিধা হতো না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে যাত্রায় ওই ধরনের কোনো কৌশল না করায় বেগম খালেদা জিয়া সে যাত্রায় বিরোধী দলের নেতা হতে পেরেছিলেন। তার পরের ইতিহাস সবার জানা। একটানা ১৩ বছর যেভাবেই হোক আওয়ামী লীগ ক্ষমতায়।

ক্ষমতায় থাকলে অনেকেই রাস্তাঘাটের কথা ভাবেন না, মানুষের মনের কথা শুনতে চান না। বর্তমানে সবচাইতে বড় খবর বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি। যে যতই বলুন সরকারের সদিচ্ছা ছাড়া বিকল্প কোনো পথ নেই। হ্যাঁ, মানবিক কারণে মাননীয় প্রধানমন্ত্রী যদি বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন সে এক কথা নতুবা আন্দোলনের মাধ্যমে সরকারকে যদি বাধ্য করতে পারেন বা বাধ্য করেন সেটা ভিন্ন কথা। এ ছাড়া বিকল্প কিছু নেই। বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসা নিয়ে নানান লুকোচুরি হচ্ছে, নানান জন নানা কথা বলছেন। রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিকরা তার চিকিৎসা নিয়ে কথা বললে প্রশ্ন তো কিছু উঠবেই, তেমন বিশ্বাসযোগ্যতাও পাবে না। হাসপাতাল কর্তৃপক্ষের উচিত ঘণ্টায় ঘণ্টায় বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য বুলেটিন বোর্ডে টাঙিয়ে দেওয়া, গণমাধ্যমের অফিসগুলোয় পৌঁছে দেওয়া। সেদিন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক শারফুদ্দিন আহমেদের কথা যথাযথ যুক্তিযুক্ত মনে হয়েছে। তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে সংশ্লিষ্ট ডাক্তাররা কিছু না বলে বাইরের লোক কথা বললে সেটা নিয়ে প্রশ্ন তো জাগবেই। তাই এভারকেয়ার হাসপাতালের উচিত সুনির্দিষ্ট মুখপাত্র ঠিক করা, যিনি খালেদা জিয়ার শরীরের অবস্থা ক্ষণে ক্ষণে বলতে পারতেন। তা করা হয়নি। সেজন্যই এত উল্টাপাল্টা।’ খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে এটা থামাতে পারছে না। তাহলে আমাদের দেশে কোটি কোটি মানুষ তারা কোন ভরসায় দেশে চিকিৎসা নেয়? যে সিদ্ধান্তই হোক দ্রুত নেওয়া দরকার। না হলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সরকারের যেমন কাজ সরকারে টিকে থাকার জন্য চোখ-কান খোলা রাখা, ঠিক তেমনি বিরোধী দলের প্রধান কাজই হচ্ছে যে কোনোভাবে সরকারকে অপ্রিয় করা। বিএনপি তেমন কিছু করতে পারছে না কারণ তারা মানুষের আস্থা হারিয়েছে। সে আস্থা এখনো ফিরে আসেনি। তাই শুধু দলীয় কর্মী দিয়ে তারা            আন্দোলনের চেষ্টা করছে। শুধু কর্মীনির্ভর আন্দোলন তেমন দানা বাঁধতে না পারলেও সরকারের কোনো ছোটখাটো ভুলে সবকিছু আগ্নেয়গিরির মতো জ্বলে উঠতে পারে।

একবারে ডিজেল-কেরোসিনের দাম ১৫ টাকা বৃদ্ধি করা কোনোমতেই কাজের কাজ হয়নি। একে তো ডিজেলের মূল্যবৃদ্ধি তা নিয়ে গাড়ি-ঘোড়া বন্ধ। তার ওপর আবার ছাত্রদের হাফ ভাড়া। শুধু বিআরটিসির বাস ছাত্রদের হাফ ভাড়া নিলে সমস্যার সমাধান হবে না। কারণ সরকার-চালিত বিআরটিসির বাসই-বা কটা। সাধারণ মালিকের বাসই বেশি। কোনো কোনো দরিদ্র মালিকও আছেন যাদের বাসের রোজগারে সংসার চলে। তাই তারাও নানা যুক্তি দেখিয়েছেন। সরকারকে নিশ্চয়ই এখানে একটা কিছু করতে হবে। সেটা সরকার প্রতি বাসকে বছর বছর অনুদান দিতে পারে, রেজিস্ট্রেশন ফি কমাতে পারে, কিছু না কিছু করতেই হবে। ছাত্রছাত্রীদের হাফ ভাড়া শুধু ঢাকা শহরে নয়, সারা দেশেই চালু করতে বা রাখতে হবে। মফস্বলের সব জায়গাই ছাত্রছাত্রী ভাড়া অনেক ক্ষেত্রে অর্ধেকের কম। এটা ঠিকভাবে পালন করা না হলে দেশে আরও অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেবে।

আরেকটা বিষয় যা না বললেই নয়, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে অর্থহীন কথা বলে অনেকেই বরখাস্ত হচ্ছেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন। এসবের অন্যতম প্রধান গাজীপুর সিটি কপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর আলম বছর কয়েক আগেও গার্মেন্টের ঝুট ব্যবসায়ী ছিলেন। ছেঁড়াফাড়া ন্যাকড়া, গার্মেন্টের কাটাছেঁড়া কাপড় বিক্রি করে গাজীপুরের সবচাইতে বেশি ট্যাক্সধারী হতে পারেন না। এতটা আঙুল ফুলে কী করে কলাগাছ হলেন? এ রকম হাইব্রিড নেতাদের সময় থাকতে উচিত শিক্ষা না দিলে সরকারের জন্য ভয়াবহ অশুভ দিন অপেক্ষা করছে। তাই সময় থাকতে এদের নিয়ন্ত্রণ করুন, জনগণের আস্থা অর্জন করুন। এটাই দেশবাসীর প্রত্যাশা।

লেখক : রাজনীতিক।

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
গণতন্ত্র ও দারিদ্র্য
গণতন্ত্র ও দারিদ্র্য
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের দখলে

এই মাত্র | টেক ওয়ার্ল্ড

হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান
হরমুজের জন্য ‘যেকোনো উপায়ে’ নতুন সামুদ্রিক নিয়ম চায় ইরান

৫৫ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩
কলকাতার তারাতলায় নির্মাণাধীন গুদামের কাঠামো ধস, আহত অন্তত ১৩

৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
নেত্রকোনায় ৮৪ শিক্ষার্থীর অংশগ্রহণে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

৬ মিনিট আগে | দেশগ্রাম

গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা
গ্রুপসেরার লড়াইয়ে মুখোমুখি সুইজারল্যান্ড ও কানাডা

৭ মিনিট আগে | মাঠে ময়দানে

শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে
শেষমেশ কি এই বিশ্বকাপেই মুখোমুখি হচ্ছেন মেসি-রোনালদো, সম্ভাব্য তারিখ কবে

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা
শেরপুর পৌরসভার ৭০ কোটি টাকার বাজেট ঘোষণা

৯ মিনিট আগে | দেশগ্রাম

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

১২ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ
সোনারগাঁয়ে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণ

১৩ মিনিট আগে | নগর জীবন

সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ
সিআর-সেভেনের জীবনের অসাধারণ উত্থানের ৬টি ধাপ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১৮ মিনিট আগে | হেলথ কর্নার

হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা

১৮ মিনিট আগে | চায়ের দেশ

অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৯ মিনিট আগে | মন্ত্রীকথন

জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
জয়পুরহাটে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

২২ মিনিট আগে | দেশগ্রাম

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র
উৎপাদনে ফিরল বড়পুকুরিয়ার ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র

২২ মিনিট আগে | দেশগ্রাম

শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

২৯ মিনিট আগে | দেশগ্রাম

জাতীয় সংসদের অধিবেশন শুরু
জাতীয় সংসদের অধিবেশন শুরু

৩২ মিনিট আগে | জাতীয়

রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি
রাবির নৃবিজ্ঞান বিভাগে তালা, সেশন জট নিরসনের দাবি

৩৭ মিনিট আগে | ক্যাম্পাস

নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা

৩৭ মিনিট আগে | অর্থনীতি

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে আগৈলঝাড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ

৩৮ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ
ভাঙ্গুরায় অর্থাভাবে চিকিৎসা না পাওয়া যুবকের পাশে দাঁড়ালো বসুন্ধরা শুভসংঘ

৪২ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৩২৩ মামলা

৪৩ মিনিট আগে | নগর জীবন

যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার
যশোরে সন্ত্রাসী ‘চশমা সাইদের’ গলাকাটা মরদেহ উদ্ধার

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে তেঁতুলিয়ায় ক্ষুদে শিক্ষার্থীদের রং পেন্সিলের আঁচড়ে উদযাপিত হলো বর্ষা

৪৬ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

৪৮ মিনিট আগে | নগর জীবন

তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি
তিস্তার গর্ভে বিলীন শতাধিক বসতবাড়ি ও দুই শতাধিক বিঘা আবাদি জমি

৫১ মিনিট আগে | দেশগ্রাম

একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে
একটি ফ্ল্যাটে কতবার কর? প্রস্তাবিত বাজেট নিয়ে উদ্বেগ আবাসন খাতে

৫২ মিনিট আগে | অর্থনীতি

‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা
‘কুকুর’ উদ্ধারে গিয়ে দমকল কর্মীদের সামনে ভিন্ন বাস্তবতা

৫৪ মিনিট আগে | পাঁচফোড়ন

নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
নারায়ণগঞ্জে ডিশ ব্যবসায়ী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

৫৬ মিনিট আগে | নগর জীবন

বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার
বড় ভাইকে হারালেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত
আর্জেন্টিনার নকআউট ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?
দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা
ইরানের আকাশে ‘ভিনগ্রহের কাণ্ডকারখানা’, মার্কিন পাইলটের ভয়ংকর বর্ণনা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা
১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ
নকআউটে যেতে ব্রাজিলকে মেলাতে হচ্ছে যে সমীকরণ

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?
‘গাজার মতো ধ্বংস হয়ে যেত ইরান’— কেন এমন দাবি পেজেশকিয়ানের?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!
বিয়ে এড়াতে হবু স্বামীকে ৪০০ ফুট গভীর খাদে ফেলে হত্যা!

১৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে
বিশ্বকাপের মাঝেই শোক, ফ্রান্স কোচ দেশম ফিরছেন দেশে

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা
মেসি-রোনালদোরা নন, হলান্ডের চোখে বিশ্বকাপ জিতবে যারা

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেই কৃষক কবির হোসেন মারা গেছেন
সেই কৃষক কবির হোসেন মারা গেছেন

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দল ঘোষণা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা
বিশ্বকাপে টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো
মেসিকে ছাড়িয়ে নতুন উচ্চতায় রোনালদো

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যেসব দল প্রথম পর্বেই বাদ
যেসব দল প্রথম পর্বেই বাদ

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা
খামেনির শেষ বিদায়, তেহরানে তিন দিনের ছুটি ঘোষণা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়
‘সবাই তোমাকে ঘৃণা করে’— নেতানিয়াহুকে ট্রাম্পের তিরস্কার নিয়ে তোলপাড়

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?
পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

১৪ ঘণ্টা আগে | জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে বড় প্রত্যাশা চীনের

২৩ ঘণ্টা আগে | জাতীয়

বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা
বড় জয়ের পরও রোনালদোকে নিয়ে ইব্রাহিমোভিচের সমালোচনা

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!
মেসি-পেলে যা পারেননি, সেটাই করে দেখালেন রোনালদো!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!
'স্মরণকালের সেরা গোল' যেভাবে কেড়ে নিল ভিএআর!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’
ইরানের পরমাণুকেন্দ্রে ‘অনন্তকাল’ পরিদর্শনের দাবি ট্রাম্পের, তেহরানের ‘না’

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় সুখবর, ফিরছেন নেইমার

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো
সমালোচনার জবাব মাঠে, ম্যাচের পর যা বললেন রোনালদো

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে পানিতে ডুবে ৪০ জনের মৃত্যু

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন
রোনালদো যে প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন
হাসিনাসহ ১০ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশ জারি করতে দুদকের আবেদন

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে
অটোরিকশা চলবে না ঢাকার প্রধান সড়কে

পেছনের পৃষ্ঠা

দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না
দয়া করে প্রধানমন্ত্রীকে বিব্রত করবেন না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার
আওয়ামী লীগ নিষিদ্ধ আদালতের এখতিয়ার

প্রথম পৃষ্ঠা

বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান
বাড়ছে বিশ্ববিদ্যালয় কমছে মান

পেছনের পৃষ্ঠা

নেইমার কি খেলবেন
নেইমার কি খেলবেন

প্রথম পৃষ্ঠা

বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ
বন্ধ হচ্ছে কাস্টমসের মর্জিমতো মূল্য নির্ধারণ

পেছনের পৃষ্ঠা

অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের
অস্ট্রেলিয়া যাওয়া হলো না শিক্ষার্থী শাওনের

পেছনের পৃষ্ঠা

চিড়িয়াখানায় নতুন চার অতিথি
চিড়িয়াখানায় নতুন চার অতিথি

পেছনের পৃষ্ঠা

নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা
নিজের ইচ্ছায় ঢাকা ফেরেন উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

শাকিরার পাশে ছেলেটা কে?
শাকিরার পাশে ছেলেটা কে?

শোবিজ

এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স
এমবাপ্পের ডানায় উড়ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশে ইসরায়েলের নজরদারি
বাংলাদেশে ইসরায়েলের নজরদারি

সম্পাদকীয়

নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের
নির্বাচিত সরকারেই আস্থা আইএমএফের

প্রথম পৃষ্ঠা

প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট
প্রবীণদের একাকিত্ব : সভ্যতার নীরব সংকট

সম্পাদকীয়

মেসির যত বিশ্বকাপ রেকর্ড
মেসির যত বিশ্বকাপ রেকর্ড

মাঠে ময়দানে

ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর
ঢাবিতে কাঁঠাল পাড়তে গিয়ে প্রাণ গেল মালীর

পেছনের পৃষ্ঠা

ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়
ডিসেম্বরে শেষ করা নিয়ে সংশয়

নগর জীবন

হটস্পট শেয়ার না করায় হত্যা
হটস্পট শেয়ার না করায় হত্যা

পেছনের পৃষ্ঠা

সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক
সালমান শাহের দেহাবশেষ উত্তোলন নিয়ে নতুন বিতর্ক

পেছনের পৃষ্ঠা

জাকির হোসেন আর নেই
জাকির হোসেন আর নেই

শোবিজ

মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন
মুক্তবাণিজ্যে বাংলাদেশ-চীন

প্রথম পৃষ্ঠা

মিশা সওদাগর
মিশা সওদাগর

শোবিজ

চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর
চীনে ব্যস্ততা প্রধানমন্ত্রীর

প্রথম পৃষ্ঠা

সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা
সাংবাদিককে মারধরে জামায়াত নেতা-কর্মীরা

প্রথম পৃষ্ঠা

সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার
সারা দেশে আওয়ামী লীগের শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম পৃষ্ঠা

বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন
বিচার করুন না হয় যাওয়ার রাস্তা খুঁজুন

প্রথম পৃষ্ঠা

ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে
ব্রিজ ভেঙে বালুভর্তি ট্রাক খালে

দেশগ্রাম

তিনি কে?
তিনি কে?

শোবিজ

শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন
শেখ হাসিনার নামে রেড নোটিস জারি করতে আবেদন

পেছনের পৃষ্ঠা