শিরোনাম
প্রকাশ: ১৭:৩১, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০১৫

সিটি নির্বাচনের ঢেউ আমেরিকাতেও

নিউইয়র্ক থেকে এনআরবি নিউজ :
অনলাইন ভার্সন
সিটি নির্বাচনের ঢেউ আমেরিকাতেও

আটলান্টিকের এপাড় আমেরিকাতেও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনের ঢেউ লেগেছে। সুদূর এ প্রবাস থেকে ট্যুইটার, ফেসবুক, স্কাইপে চলছে নির্বাচনী প্রচারণা। শুধু তাই নয়, বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তুমুল আলোচনা, তর্ক-বিতর্ক চলছে।

প্রসঙ্গত: ২২ এপ্রিল বুধবার পর্যন্ত টানা ৩দিন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘ সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে ঢাকায় রেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনা স্থান পায়। বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেনি ডুজারিক বলেছেন, 'বিএনপি নেত্রী খালেদা জিয়ার মটরকেডে হামলার বিষয়ে বেশ ক'টি প্রশ্ন পেয়েছি। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতির আলোকেও অনেকে জানতে চেয়েছেন। সে সব প্রসঙ্গে আমরা অবহিত হয়েছি যে, দায়িত্বশীল কর্তৃপক্ষ ওইসব অপকর্মের ব্যাপারে তদন্ত শুরু করেছেন।'

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন পুনরায় সংশ্লিষ্ট সকলের প্রতি আপিল করেছেন যে, নিরাপদ এবং ভয়হীন পরিবেশে নির্বাচনী প্রচারণার মাধ্যমেই কেবলমাত্র স্বচ্ছ, অংশগ্রহণমুলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব। ২২ এপ্রিল স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যারি হার্ফ আগের দিনের বক্তব্য উদ্ধৃত করে বলেছেন, 'নির্বাচনে অংশগ্রহণকারী সকলকেই দায়িত্বশীল ভূমিকায় অবতীর্ণ হতে হবে সন্ত্রাসমুক্ত পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে।'

আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা গত এক সপ্তাহে নিউইয়র্ক, নিউজার্সী, ম্যাসেচুসেটস, ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, মিশিগান, ইলিনয় প্রভৃতি স্থানে ডজনখানেক সভায় মিলিত হয়ে দলীয় প্রার্থীদের বিজয়ী করা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রার্থীর জন্যে তহবিল গঠনের কথাও জানানো হয়। নিজ নিজ পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনদের টেলিফোনে ভোট কেন্দ্রে যাবার আহবান জানানো হচ্ছে বলেও উল্লেখ করা হয়।

সভাগুলোতে বলা হয়, এ নির্বাচনের ফলাফল হবে পরবর্তী জাতীয় নির্বাচনে পাড়ি জমানোর অবলম্বন, তাই যে কোন মূল্যে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে হবে। বক্তারা অবশ্য সকল ধরনের সহিংসতা পরিহার করার জন্যে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।

বক্তারা উল্লেখ করেছেন যে, এর আগে সিটি ও পৌরসভা নির্বাচন নিরপেক্ষভাবে অনুষ্ঠানে সরকারের যে ভূমিকা ছিল তা যেন অটুট থাকে আসন্ন নির্বাচনেও। নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এক নিবাচনী সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আ জ ম নাসির টেলিফোনে বক্তব্য প্রদানের সময় প্রবাসীদের অকুন্ঠ সমর্থন প্রত্যাশা করেন। ২০ এপ্রিল অনুষ্ঠিত এ সমাবেশে নাসিরের সাথে টেলি সংলাপের সমন্বয় করেন আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মিঠু। এ সময় ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণের প্রার্থীদের জন্যেও ঢাকার প্রবাসীদের ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহবান জানান নূরনবী কমান্ডার, জাকারিয়া চৌধুরী, শাহীন ইবনে দিলওয়ার, কমরউদ্দিন আহমদ, নজরুল ইসলাম বাবুল, এ বি সিদ্দিক প্রমুখ। এর আগে নিউইয়র্কে বসবাসরত চট্টগ্রামের প্রবাসীরা নাসিরের সমর্থনে আরেকটি সভায় মিলিত হয়ে নির্বাচনী তহবিলে অর্থ প্রেরণসহ নানা বিষয়ে কথা বলেন। এ সময় জানানো হয়, নিউইয়র্কে ৩০ হাজারের অধিক চট্টগ্রামবাসী রয়েছেন। সকলেই যদি দেশে তার স্বজনদের ভোট প্রদানে উদ্বুদ্ধ করতে পারেন তাহলে দলীয় প্রার্থীর বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কম্যুনিটি লিডার এন আমিন, আব্দুল কাদের মিয়া, ইসমত হক খোকন, শিবলী সাদিক শিবলু প্রমুখ।

২১ এপ্রিল মঙ্গলবার রাতে বস্টনে চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটির প্রার্থী আ জ ম নাছির সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এক নির্বাচনী প্রচারণা সভায় একই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সভায় বক্তারা বলেন, চট্টগ্রামবাসী আর অযোগ্য, অদক্ষ মেয়রের অধীনে থাকতে চায় না। নগরীর দুর্গন্ধময় পরিবেশ, পানিবন্দী অবস্থা ও অরাজক পরিস্থিতি থেকে নগরবাসীর মুক্তির সময় এসেছে। এতে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, ইকবাল ইউসুফ প্রমুখ। 

বিএনপির সমর্থকরাও বসে নেই। তারাও দলীয় প্রার্থীর জন্যে একইভাবে প্রচারণা চালাচ্ছেন সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। তবে তাদের নির্বাচনী সভাগুলো পরিণত হচ্ছে ঢাকায় খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদ সমাবেশে। ৪ খন্ডে বিভক্ত যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে পৃথক পৃথকভাবে এসব সভা হয়েছে নিউইয়র্ক এবং ফ্লোরিডায়। সর্বশেষ ২১ এপ্রিল রাতে নিউইয়র্কেও জ্যাকসন হাইটসের নির্বাচনী প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা গিয়াস আহমেদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল, আলহাজ্ব সোলায়মান ভূইয়া, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সভাপতি আতাউর রহমান আতা, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, নিউইয়র্ক সিটি বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, ব্রুকলীন বিএনপি’র সভাপতি কামাল উদ্দিন আহমেদ ও সেক্রেটারী জাহাঙ্গীর সোরাওয়ার্দী, বিএনপি নেতা আবুল বাশার, মো. সেলিম প্রমুখ।

রাজধানী ঢাকায় নির্বাচনী প্রচারকালে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ওপর অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

এর আগে ফ্লোরিডায় অনুষ্ঠিত আরেক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট। এতে আরও বক্তব্য রাখেন মোস্তফা কামাল পাশা বাবুল। সেখানেও দলীয় প্রার্থীদের বিজয় ত্বরান্বিত করতে আত্মীয়-স্বজনকে টেলিফোনে অনুরোধ জানানো হচ্ছে বলে জানানো হয়।

বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৫/ এস আহমেদ

এই বিভাগের আরও খবর
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি রতন, সম্পাদক হিরন
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি রতন, সম্পাদক হিরন
সর্বশেষ খবর
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

১ সেকেন্ড আগে | জাতীয়

কুষ্টিয়ায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ
কুষ্টিয়ায় নদীতে ভাসছিল যুবকের মরদেহ

১৬ সেকেন্ড আগে | দেশগ্রাম

দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
দুই প্রকল্পে বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

৪০ সেকেন্ড আগে | অর্থনীতি

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ শিশুর মৃত্যু

২ মিনিট আগে | হেলথ কর্নার

নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

৩ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস
বিশ্বকাপে জার্মানির দ্রুত বিদায় দেখছেন ক্রুস

৬ মিনিট আগে | মাঠে ময়দানে

সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৭ মিনিট আগে | মন্ত্রীকথন

হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’
হরমুজ পাড়ি দিয়ে বাংলাদেশের পথে ক্রুড তেলবাহী জাহাজ ‌‘নর্ডিক পোলক্স’

৯ মিনিট আগে | অর্থনীতি

উদ্বোধনের পরও চালু হয়নি ১২ কোটি টাকার ট্রমা সেন্টার, মাদকসেবীদের আশ্রয়স্থল
উদ্বোধনের পরও চালু হয়নি ১২ কোটি টাকার ট্রমা সেন্টার, মাদকসেবীদের আশ্রয়স্থল

১১ মিনিট আগে | দেশগ্রাম

আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে : ইরান কোচ
আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে : ইরান কোচ

১২ মিনিট আগে | মাঠে ময়দানে

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান
জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : আমানউল্লাহ আমান

১৩ মিনিট আগে | নগর জীবন

বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান
বাসাইলে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান

১৬ মিনিট আগে | দেশগ্রাম

সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল
সারাদেশ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

১৬ মিনিট আগে | জাতীয়

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু
কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

১৮ মিনিট আগে | নগর জীবন

কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কুড়িগ্রামে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮ মিনিট আগে | দেশগ্রাম

গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
গ্রাম-শহরের প্রতিবন্ধী শিশুরা আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২২ মিনিট আগে | মন্ত্রীকথন

‘অসম্ভব বলে কিছু নেই’,বিশ্বকাপে রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে
‘অসম্ভব বলে কিছু নেই’,বিশ্বকাপে রূপকথার গল্প লিখছে কেপ ভার্দে

২৪ মিনিট আগে | মাঠে ময়দানে

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

২৮ মিনিট আগে | জাতীয়

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

২৯ মিনিট আগে | নগর জীবন

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমণে একজনের মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জে হাতির আক্রমণে একজনের মৃত্যু

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ইরানের ডিফেন্ডার

৩৮ মিনিট আগে | মাঠে ময়দানে

মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটি কর্পোরেশন হবে বগুড়া
মশক নিধন ও বর্জ্যমুক্ত সিটি কর্পোরেশন হবে বগুড়া

৪৫ মিনিট আগে | নগর জীবন

বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ
বগুড়ায় আদালতে মামলা চলাকালে ভবন নির্মাণের অভিযোগ

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’
‘শিক্ষকদের নৈতিক কর্তব্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের চোখের পরিচর্যায় সচেতন করা’

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
সিদ্ধিরগঞ্জে সাবেক কাউন্সিলর ইকবালসহ ১২ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

১ ঘণ্টা আগে | নগর জীবন

অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে
অবশেষে দেবী চৌধুরানীর জমিদার বাড়িসহ রংপুরের পাঁচ প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষণে গেজেট হচ্ছে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ
নেত্রকোনায় বাড়ির পাশে ডোবায় মিলল শিশুর লাশ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা
সালাহাদের বিপক্ষে ম্যাচের আগে অস্ট্রেলিয়া শিবিরে ধাক্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৬ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৫ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

২০ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৯ ঘণ্টা আগে | জাতীয়

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক