নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে ফিটনেস অনুশীলন করছেন ক্রিকেটাররা। বিসিবির ভবিষ্যৎ নিয়ে অস্থিরতায় ভুগছেন পরিচালকরা। এমন সময় মিরপুরের বাতাসে ভেসে বেড়াচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি সম্প্রচার কোম্পানি রিয়েল ইমপ্যাক্টের নাম। যে কোম্পানিটি আবার বিসিবির সঙ্গে চুক্তিভুক্ত ছিল। ১৭ এপ্রিল শুরু নিউজিল্যান্ড সিরিজে কোম্পানিকে কাজ পাইয়ে দেওয়ার জন্য তাদের লবিস্ট জোরেশোরে কাজ করছেন। কোম্পানিটি এক সময় বাংলাদেশের ম্যাচগুলো সম্প্রচার করত। কিন্তু সদ্য সমাপ্ত পাকিস্তান সিরিজ সম্প্রচার করেছে অন্য একটি কোম্পানি। কোম্পানিটি বিসিবির প্রায় ১ কোটি টাকা সাশ্রয় করেছে। বিসিবিতে গুঞ্জন, সহসভাপতি ফারুক আহমেদ রিয়েল ইমপ্যাক্টের পক্ষে কাজ করছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছেন ফারুক, ‘আমি রিয়েল ইমপ্যাক্টের কেউ নই।’ বিসিবি সহসভাপতি আরও বলেন, ‘আমি রিয়েল ইমপ্যাক্টের কেন হতে যাব। সত্যি বলতে, আমি তাদের বাধ্য করেছি প্রতিদিন ৫ হাজার ডলার করে ২৪ দিনে ১ লাখ ২০ হাজার সাশ্রয় করতে। বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের একটি গ্রুপের সঙ্গে যোগযোগ রয়েছে কোম্পানিটির।’ রিয়েল ইমপ্যাক্টের বিষয়ে ফারুক বলেন, ‘আমি কখনোই কোনো বাজে কাজকে সমর্থন করি না। রিয়েল ইমপ্যাক্ট ক্রিকেট বোর্ডের প্রতিপক্ষ হিসেবে কাজ করে।’ অস্বীকার করলেও ফারুকের সম্পৃক্ততার বিষয়টি বোর্ডে আলোচিত হচ্ছে। তিনি দুবাইয়ে সম্প্রচার কোম্পানির কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন, বোর্ডের অনেকেই জানেন। যদিও ফারুক বিষয়টি বরাবরের মতোই অস্বীকার করছেন, ‘আমি কখনোই দুবাইয়ে তাদের সঙ্গে বৈঠক করিনি। আমি বোর্ডে সম্পৃক্ত হওয়ার পর কোম্পানি আমার সঙ্গে দেখা করার জন্য অনেকবার মেসেজ পাঠিয়েছে। দুবাইয়ে দেখা করতে চেয়েছে। তোমরা তো বাংলাদেশে কাজ করো। তাহলে আমি কেন দুবাইয়ে দেখা করব। এরপর তারা আমার সঙ্গে বিসিবিতেও দেখা করতে চেয়েছে।’ ক্রিকেটপাড়ায় গুঞ্জন, এক ব্যবসায়ী ফারুকের নাম ব্যবহার করেন।
শিরোনাম
- রাত ৩টায় মুখোমুখি ইংল্যান্ড-পানামা ও ক্রোয়েশিয়া-ঘানা
- বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
- পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
- বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
- বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
- বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
- ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
- যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
- অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
- ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
- জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
- পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
- নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
- রায়পুরের ৫ খুন: কারণ নিয়ে ধোঁয়াশা, তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ
- পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
- গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
- ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
- মালয়েশিয়ায় ড্রোনের সহায়তায় অভিযানে ৩২ অভিবাসী আটক
রিয়েল ইমপ্যাক্টের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার ফারুকের
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম