শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০১৫

আমাদের \\\'কেজরিওয়াল\\\' কোথায়?

বিভুরঞ্জন সরকার
অনলাইন ভার্সন
আমাদের \\\'কেজরিওয়াল\\\' কোথায়?

সব হিসাব-নিকাশ, পূর্বানুমান, ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি (এএপি) বিস্ময়কর সাফল্য লাভ করেছে। দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টিই পেয়েছে এএপি। গত ৭ ফেব্রুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়, ফলাফল ঘোষিত হয় ১১ ফেব্রুয়ারি। পাঁচ বছরের মধ্যে দিল্লিকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে ১৫ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।

গত বছর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ভারতব্যাপী মোদি হাওয়া বা মোদি ঝড়ের কথা শোনা গিয়েছিল। ওই নির্বাচনেও নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বেশি আসন পাবে এটা আগে থেকে বোঝা যাচ্ছিল। তবে নির্বাচনের আগে মনে করা হচ্ছিল এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা বিজেপি নাও পেতে পারে। জোট সঙ্গীদের সমর্থন নিয়ে সরকার গঠন করতে হতে পারে নরেন্দ্র মোদিকে। কিন্তু ভোটের ফলাফলে দেখা যায়, পণ্ডিত-বিশ্লেষকদের সব অনুমান-বিশ্লেষণ ঠিক নয়, বিজেপি এককভাবে সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মোদি ঝড় সব কিছুই ওলটপালট করে দিয়েছে। চা বিক্রেতার ছেলে অর্থাৎ অত্যন্ত সাধারণ পরিবার থেকে উঠে আসা নরেন্দ্র মোদি বিশাল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে রচনা করেন নতুন ইতিহাস। সাম্প্রদায়িক দল হিসেবে পরিচিত বিজেপি ভারতের মতো ধর্মনিরপেক্ষতার আদর্শ ধারণকারী ভারতের শাসনক্ষমতায় অধিষ্ঠিত হওয়ায় একদিকে যেমন অনেকের মনেই আশঙ্কা ছিল, অন্যদিকে তেমনি নরেন্দ্র মোদিকে ঘিরে তৈরি হয়েছিল ব্যাপক আশাবাদ। বিজেপির আদর্শ যাই হোক না কেন, নরেন্দ্র মোদি সাম্প্রদায়িকতার পথে না হেঁটে একটি উন্নত আধুনিক ভারত গড়ার কাজেই আত্দনিয়োগ করবেন, ভারতকে বিশ্বসভায় নতুন মর্যাদায় তুলে ধরবেন- এ আশা অনেকেই করেছেন।

নরেন্দ্র মোদি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতে আরও কয়েকটি রাজ্য বিধানসভার নির্বাচন হয়েছে। সবগুলোতেই মোদি হাওয়ার প্রভাব লক্ষ্য করা গেছে, বিজেপির জয়রথ আটকানো সম্ভব হয়নি। কিন্তু দিল্লিতে এসে প্রবলভাবেই হোঁচট খেল বিজেপির উত্থানপর্ব এবং দুর্বল হয়ে পড়ল মোদি ঝড়। বলা হচ্ছে, দিল্লিতে মোদি ঝড়কে ছাপিয়ে গেছে এপিপি তথা কেজরিওয়াল সুনামি। গণতান্ত্রিক ভারতের এযাবৎকালের নির্বাচনী সাফল্যের সব রেকর্ড ছাড়িয়ে গেছে দিল্লিতে এএপির সাফল্য। প্রশ্ন উঠেছে, এরপর কী? কেজরিওয়াল কি এবার তার মেয়াদ পূর্ণ করতে পারবেন? দিল্লির পর তিনি কি ভারত দখলের অভিযানেও সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবেন? এরপর কি ক্রমাগত কেবল আম আদমি পার্টির উত্থানই দেখা যেতে থাকবে? বর্তমান শাসক দল বিজেপির ভবিষ্যৎ কী? মোদি কি পারবেন বর্তমান মেয়াদের পর একইভাবে বিজেপির বিজয় পতাকা হাতে নিয়ে এগিয়ে যেতে? ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের ভবিষ্যৎই বা কী? কংগ্রেস কি আর ঘুরে দাঁড়াতে পারবে? ভারত শাসনের ভার কি তারা আর ফিরে পাবে? সবগুলো প্রশ্নের জবাব পাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হবে। সময়ের চাহিদা পূরণের ডাকে কোন দল কীভাবে সাড়া দেয়, কোন নেতা কেমন ক্যারিশমা দেখাতে পারেন তার ওপরই নির্ভর করবে অনেক কিছু।

অরবিন্দ কেজরিওয়াল আগের বার যেসব ভুল করেছেন এবার হয়তো সেসবের পুনরাবৃত্তি করবেন না। তার এক সময়ের গুরু গান্ধীবাদী নেতা আন্না হাজারে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে এমন আশাবাদই ব্যক্ত করেছেন। কেজরিওয়াল লোভনীয় সরকারি চাকরি ছেড়ে দুর্নীতিবিরোধী আন্দোলন শুরু করেছিলেন আন্না হাজারের নেতৃত্বেই। আবার একসময় আন্না হাজারেকে ছেড়ে রাজনৈতিক দল গঠন করে সরাসরি রাজনীতি শুরু করেন কেজরিওয়াল। তিনি এটা উপলব্ধি করেছেন যে, রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকে বিভিন্ন ইস্যুতে আন্দোলন করা গেলেও বাস্তব ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনা যাবে না। সরকারে না থাকলে গরিবের জন্য যেমন কাজ করা যাবে না, তেমনি দুর্নীতি প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া যাবে না। কেজরিওয়াল রাজনীতিতে নেমেছেন নীতির জন্য, ক্ষমতার জন্য নয়। তিনি যদি তার নীতির প্রশ্নে অটল ও আপসহীন থাকতে পারেন তাহলে জনসমর্থন পেতে থাকবেন এবং রাজনৈতিকভাবেও সামনে এগিয়ে যেতে পারবেন। তবে 'যে যায় লঙ্কায় সে হয় রাবণ' এই আপ্তবাক্য যদি কেজরিওয়ালের ক্ষেত্রেও সত্য হয়, তাহলে মানুষ তার দিক থেকেও মুখ ঘুরিয়ে নেবে দ্রুতই।

কেজরিওয়ালকে পথ চলতে হবে অত্যন্ত সতর্কতার সঙ্গে। তার প্রতি মানুষের যে আস্থা-ভালোবাসা তার মর্যাদা দেওয়ার জন্য তাকে সারাক্ষণ মনোযোগী থাকতে হবে। আম আদমি পার্টিকে, অরবিন্দ কেজরিওয়ালকে ভোট দিয়েছে মূলত গরিব মানুষ, কম আয়ের মানুষ, বস্তিবাসী, মুসলমানসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা। মধ্যবিত্তের সমর্থনও আম আদমি পার্টি ব্যাপকভাবেই পেয়েছে। অর্থাৎ কেজরিওয়াল সরকারকে হতে হবে গরিববান্ধব। চা বিক্রেতার সন্তান, যিনি নিজেও ছোটবেলায় চা বিক্রি করেছেন সেই নরেন্দ্র মোদি সরকারপ্রধান হয়ে কিন্তু সাধারণ জীবনযাপন করছেন না। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তিনি চা পানে বসেছিলেন ১০ লাখ রুপি দামের পোশাক পরে। এই খবরে দরিদ্র ভারতবাসী নিশ্চয়ই খুব গৌরব বা আহ্লাদবোধ করেনি। নয় মাসের প্রধানমন্ত্রিত্বে তিনি গরিববান্ধব উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিয়েছেন, দ্রব্যমূল্য কমানোর ক্ষেত্রে ইতিবাচক কোনো ভূমিকা রেখেছেন, তা কিন্তু মানুষ দেখছে না। মানুষ দেখছে, তার নজর শুধু উপরে। তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করছেন, তার নিজের রাজনৈতিক ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বিশেষ কিছু কূটনৈতিক উদ্যোগ নিচ্ছেন, কিন্তু মানুষের জীবনমান উন্নত করার জন্য তেমন কিছু করছেন না। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, জাত-পাতের বিভেদ দূর করার ক্ষেত্রে নরেন্দ্র মোদির সদিচ্ছার বহিঃপ্রকাশ ভারতবাসী দেখতে পারছে না। উল্টো তার দলের সমর্থক বা তার রাজনৈতিক জোটের সঙ্গীরা 'হিন্দুত্ববাদের' পক্ষেই জোরালো ভূমিকা রাখছে। গরিব মুসলমান ও খ্রিস্টানদের জোরপূর্বক ধর্মান্তর করা হচ্ছে। খ্রিস্টানদের চার্চে হামলা হচ্ছে। বিজেপির কোনো কোনো নেতা এবং সংসদ সদস্য স্বজাতির সংখ্যা বাড়ানোর জন্য হিন্দু মায়েদের অধিকসংখ্যক সন্তান জন্মদানের আহ্বান জানাচ্ছে। এসব ঘটনা সংখ্যালঘু সম্প্রদায় এবং নারীদের বীতশ্রদ্ধ করে তুলছে। দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল এটা প্রমাণ করছে যে, বিজেপির এসব কাজকর্ম মানুষ সমর্থন করছে না। নরেন্দ্র মোদি এবং বিজেপির শীর্ষ নেতাদের জন্য দিল্লির ফলাফল বড় ধরনের সতর্কতা সংকেত। এখনই সাবধান না হলে বিজেপির জয়যাত্রা অব্যাহত রাখা সহজ হবে না।

কেজরিওয়ালের সততা ও নিষ্ঠা নিয়ে মানুষের মনে তেমন সংশয় না থাকার কারণেই এএপি বিপুল ভোট পেয়েছে। এখন সরকার গঠনের পর কেজরিওয়ালকে শাসক হিসেবে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে হবে। সরকার চালানোর কাজটা যে খুব সহজ নয়, আগের বার ৪৯ দিনে তিনি নিশ্চয়ই তা বুঝেছেন। এবার তিনি যে সমঝে চলবেন সেটা বোঝা যাচ্ছে নির্বাচনে জেতার পর সংঘাতের পরিবর্তে সমঝোতার পথে হাঁটার মনোভাব দেখেই। শপথ গ্রহণের আগেই তিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দুজন প্রভাবশালী কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। নানা বিষয়ে কথা বলেছেন। তিনি বিদ্যুতের দাম কমানো, জলের সমস্যা মেটানোর জন্য শুরুতেই উদ্যোগ নেবেন বলে আশা করা হচ্ছে। সবচেয়ে বড় কথা সরকারে গেলেই সাধারণ মানুষের সঙ্গে দূরত্ব তৈরির 'ভিআইপি' কালচার থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেটাও তিনি ভাবছেন। নিরাপত্তার কড়াকড়ি যাতে তাকে সাধারণ নাগরিকদের ধরাছোঁয়ার বাইরে ঠেলে না দেয় সেদিকেও তিনি সতর্ক থাকবেন বলে মনে হচ্ছে। আগের বারও তিনি মানুষের কাছাকাছি থাকার জন্য কিছু উদ্যোগ শুরু করেছিলেন। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সৎ, দুর্নীতিমুক্ত এবং গরিববান্ধব অথচ সক্রিয় ও কার্যক্ষম একটি সরকার উপহার দিতে পারলে সারা ভারতেই তার প্রভাব পড়বে। দিল্লির মুখ্যমন্ত্রী থেকে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পথের দূরত্ব কমবে, না বাড়বে তা নির্ভর করবে কেজরিওয়াল ও তার সঙ্গীসাথীদের পারফরম্যান্সের ওপর। দিল্লির নির্বাচনে বড় বিপর্যয় হয়েছে কংগ্রেসের। একটি আসনও পায়নি ভারতের সর্বপ্রাচীন এ দলটি। গত পার্লামেন্ট নির্বাচনেও খুবই খারাপ করেছে কংগ্রেস। এই দলটির পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব হবে কিনা সে প্রশ্ন অনেকের মধ্যেই দেখা দিয়েছে। সোনিয়া গান্ধীর নেতৃত্বে রাহুল গান্ধীকে সামনে রেখে কংগ্রেস আর আগাতে পারবে না- এই বিশ্বাস থেকেই কেউ কেউ তার বোন প্রিয়াঙ্কাকে দলের নেতৃত্বে আনার দাবি তুলছেন। ড. মনমোহন সিংয়ের মতো একজন আন্তর্জাতিকমানের অর্থনীতিবিদ এবং সৎ প্রশাসক পর পর দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরও কংগ্রেসের এই বিপর্যয় কেন, কেন মানুষ এই দলের ওপর থেকে সমর্থন তুলে নিল, তা গভীরভাবে ভেবে দেখা উচিত। পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে না পারা এবং ব্যাপক দুর্নীতির প্রশ্রয় দেওয়া, নাকি অন্য কোনো কারণে কংগ্রেস মানুষের সমর্থন হারালো তা খুঁজে বের না করে রাহুলের পরিবর্তে প্রিয়াঙ্কাকে সামনে আনলেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে বলে মনে করা ঠিক হবে না।

পুনশ্চ : দিল্লির নির্বাচনের ফলাফল দেখে আমাদের দেশে কেউ কেউ এই ভেবে আশাবাদী হয়ে উঠছেন যে, আমাদের এখানেও আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান অসম্ভব কিছু নয়। নানা কারণে দেশের মানুষ এই দুই দলের ওপর বিরক্ত। অথচ বেশির ভাগ মানুষের সমর্থনও এই দুই দলের প্রতিই। সাধারণ মানুষ বিশ্বাস করার মতো কোনো নেতা খুঁজে পাচ্ছে না। দিল্লিতে কংগ্রেস ও বিজেপির বদলে মানুষ যেমন আম আদমি পার্টিকে বেছে নিয়েছে, আমাদের দেশেও সে রকম হতে পারে বলে অনেকে মনে করছেন। কিন্তু প্রশ্ন হলো, আমাদের দেশে একজন কেজরিওয়াল কোথায়? আমাদের দেশে যারা আওয়ামী লীগ ও বিএনপির বাইরে একটি নতুন রাজনৈতিক শক্তি বা বিকল্প অথবা তৃতীয় ধারার রাজনীতির কথা বলেন তাদের কারও ব্যক্তিগত সততা, নিষ্ঠা ও আন্তরিকতার প্রতি সাধারণ মানুষের আস্থা-ভরসা নেই। আমাদের দেশে 'বিকল্প'পন্থিদের কথা ও কাজে মিল নেই। ডা. বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাসহ যারা আওয়ামী লীগ-বিএনপির বাইরে নতুন রাজনৈতিক বলয় সৃষ্টির কথা বলেন তাদের সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে এই ধারণা তৈরি হয়েছে যে, তারা যতটা না নিজেদের শক্তি বাড়ানোর জন্য তৎপর তার চেয়ে আওয়ামী লীগকে বেকায়দায় ফেলে বিএনপির জন্য সুবিধা করে দেওয়ার জন্যই যেন বেশি মনোযোগী। তা ছাড়া তারা নিজ নিজ পেশার কোনো ক্ষতি না করে 'অবসর' সময়টা রাজনীতির জন্য দিতে চান। কিন্তু রাজনীতিটা পার্টটাইম 'জব' নয়। কেজরিওয়াল সরকারি চাকরি ছেড়ে কোনো পিছুটান না রেখে নিজেকে রাজনীতিতে সমর্পণ করেছেন। তিনি নিজেকে স্বচ্ছতা ও সততার প্রতীক হিসেবে তুলে ধরতে পেরেছেন। আমাদের এখানে রাজনীতিতে তেমন সৎ ও স্বচ্ছ মানুষ কোথায়?

লেখক : সাংবাদিক ও কলামিস্ট

[email protected]

এই বিভাগের আরও খবর
অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান
অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান
তুরস্কের বাংলাদেশ নীতি: মুক্তিযুদ্ধে পাকিস্তানপন্থী, পরবর্তীতে জামায়াতকে সমর্থন
তুরস্কের বাংলাদেশ নীতি: মুক্তিযুদ্ধে পাকিস্তানপন্থী, পরবর্তীতে জামায়াতকে সমর্থন
জামায়াতের রাজনৈতিক পথচলা নিয়ে কিছু প্রশ্ন
জামায়াতের রাজনৈতিক পথচলা নিয়ে কিছু প্রশ্ন
তৃতীয় ভাষা হিসেবে আরবি ভাষার গুরুত্ব: জাতীয় শিক্ষানীতিতে বাস্তাবায়নের রূপরেখা
তৃতীয় ভাষা হিসেবে আরবি ভাষার গুরুত্ব: জাতীয় শিক্ষানীতিতে বাস্তাবায়নের রূপরেখা
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
বাংলাদেশ-মালয়েশিয়া কৌশলগত অংশীদারিত্ব : ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
আট দশকে আওয়ামী লীগের অর্জন!
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
রিসোর্টের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে মুখ খুললেন মামুনুল হক
গণতন্ত্র ও দারিদ্র্য
গণতন্ত্র ও দারিদ্র্য
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
এক টুকরো নিজস্ব মাটি
এক টুকরো নিজস্ব মাটি
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সর্বশেষ খবর
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি
১৮টি বিশ্বকাপ কভার করা ৯১ বছর বয়সী সাংবাদিককে বিশেষ সম্মান জানালেন স্কালোনি

২ মিনিট আগে | মাঠে ময়দানে

আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু
আদাবরে গণপিটুনির শিকার আটক যুবকের মৃত্যু

২ মিনিট আগে | নগর জীবন

সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ
সব কাজে মহান আল্লাহর সন্তুষ্টিলাভের আগ্রহ

৫ মিনিট আগে | ইসলামী জীবন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন: বিডা চেয়ারম্যান

২৬ মিনিট আগে | জাতীয়

বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় নারী নিহত, ছেলে-বোন আহত

৫২ মিনিট আগে | দেশগ্রাম

কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?
কলম্বিয়া বনাম পর্তুগাল: কে হবে গ্রুপ সেরা?

৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে

ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু
ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মিঠু, সম্পাদক তানু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা
পুলিশের ওপর হামলার পর হ্যান্ডকাফসহ পালালেন আওয়ামী লীগ নেতা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি
পরের পর্বের জন্য শক্তি সঞ্চয় করছেন মেসি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’
‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু
রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী
কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

৩ ঘণ্টা আগে | নগর জীবন

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ
গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান
সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা
মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা

৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৯ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৫ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী
অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

৯ ঘণ্টা আগে | নগর জীবন

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো
তীব্র তাপপ্রবাহে নাকাল ইউরোপ, এসি বিক্রিতে লাভবান এশিয়ার কোম্পানিগুলো

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা
ট্রেনের ইঞ্জিনে গাঁজা

দেশগ্রাম

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন