সারাদেশে চলমান প্রচণ্ড শীতের কারণে জনজীবন যখন বিপর্যস্ত, তখন উপকূলীয় জেলা বাগেরহাটেও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ।
বসুন্ধরা শুভসংঘের সহযোগিতায় মঙ্গলবার (৬ জানুয়ারি) বাগেরহাট পুরাতন শিল্পকলা একাডেমির সামনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রায় ৩০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আল-আমীন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আসাদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. মাহবুবুর রহমান টুটুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি তিলকা সারহানা তমা, দফতর সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ রায়, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মিলি আক্তার, পরিকল্পনা সম্পাদক রাতুল কুমার শীল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক রাব্বি মোল্যা, নারী বিষয়ক সম্পাদক সোনিয়া আক্তার, সাবিহা তুল লামিয়া, নির্বাহী সদস্য নিঝুম আক্তার, শাহানাজ আক্তার, সাব্বির শেখসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণকালে অতিথিরা বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের পাশে থেকে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। এ ধরনের উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন। বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতেও বসুন্ধরা শুভসংঘ এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
বিডি-প্রতিদিন/মাইনুল