ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সামাজিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে বসুন্ধরা শুভসংঘ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জের রূপকথা ক্যাফে কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শায়েস্তাগঞ্জ উপজেলা শাখার সভাপতি বেলাল প্রয়াস এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুজন।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা এবং পঞ্চাশ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. নাসির উদ্দীন।
এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, উপদেষ্টা অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহজাহান মিয়া, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবিদুর রহমান, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল শহিদ, সাংবাদিক ইনজামামুল হক (নাঈম)।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. জুনায়েদ আহাম্মেদ, সহসভাপতি প্রকৌশলী ইয়াকুব আলী ও মনিরুল ইসলাম মীম, অর্থ সম্পাদক মো. ইনজামামুল হক নাঈম, দপ্তর সম্পাদক সায়েদুল হক অয়ন, ইভেন্ট সম্পাদক তাহমিনা আক্তার রুবি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শাকিল এবং কার্যকরী সদস্য শাহীন আলম, কাউসার আহমদ, মো. রুহুল আমিন মনি, আফজাল হোসাইন ইমরান, রিপন মিয়া, এম এম শামীম আহসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, একটি ন্যায়পরায়ণ সমাজ প্রতিষ্ঠায় সামাজিক ঐক্য অপরিহার্য। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, গুজব ও মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান, পিতার সম্পদে কন্যা সন্তানের ন্যায্য অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনার দ্বিতীয় পর্বে শায়েস্তাগঞ্জ উপজেলায় ভবিষ্যৎ সামাজিক ও মানবিক কার্যক্রম গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে- শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব স্থাপন করে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা, সুনির্দিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, স্কুল শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের প্রস্তাব।
বিডি-প্রতিদিন/তানিয়া