কুষ্টিয়া বসুন্ধরা শুভসংঘ শাখার উদ্যোগে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা ও আইনি সহায়তা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার শুভসংঘের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিকের সভাপতিত্ব এই আলোচনায় অংশ নেন, অ্যাডভোকেট নাসির উদ্দিন, দেশ রুপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি হাসান আলী, বসুন্ধরা শুভসংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রিয়তা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক শাকিল প্রামানিক, স্থানীয় দৈনিক এখন খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আজিম শেখ, জেলা প্রেসক্লাবে সদস্য আসলাম আলী, শুভসংঘের জোবাইদা স্মৃতি. রিত্তিক আহম্মেদ, মাসুদ রানা, জুনায়েদ হোসেন, রশ্নী, রানা আহম্মেদ ও অপর্ণন মাহামুদ।
সভায় বক্তারা নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতা বিষয়ে সবাইকে সচেতনতার পাশাপাশি প্রয়োজনে আইনি সহায়তা নেবার আহ্বান জানান। তারা বলেন, পারিবারিক সহিংসতা হতে পারে, তবে এটি হলে কোন ভাবেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। বিষয়টি যদি নিজেদের মধ্যে মিটিয়ে ফেলা যায় সেটা ভালো। না হলে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে।
আলোচনায় সভাপতির বক্তব্যে কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক তারিকুল হক তারিক বলেন, প্রথমত আমরা কখনোই নারী নির্যাতন তো দূরের কথা নারীদেরকে কোন রকম অসম্মান করে কথা বলব না। এই সম্মানের কথা মনে রেখে আমরা প্রথমত পারিবারিক সহিংসতা এড়িয়ে চলব।
তিনি আরও বলেন, কোন কারণে যদি বড় কোন পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে আমরা সচেতনতার সঙ্গে সেটি মোকাবিলা করব এবং প্রয়োজনে আইনি সহায়তার জন্যে আইন সহায়তাকারীর দ্বারস্থ হব। কেউ কখনো আইন নিজের হাতে তুলে নিব না।
বিডি-প্রতিদিন/তানিয়া