চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মুরগির খামারে ঢুকে আটকে পড়া বিলুপ্ত প্রজাতির একটি মেছো বাঘ উদ্ধার করেছেন স্থানীয়রা। রবিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওহিদুল ইসলামের মুরগির খামার থেকে মেছো বাঘটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, রবিবার সন্ধ্যার পর ওহিদুল ইসলামের মুরগি রাখার ঘরে মেছো বাঘটি ঢুকে পড়ে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে বাঘটি উদ্ধার করে দড়ি দিয়ে বেঁধে রাখে। সোমবার বন্যপ্রাণি সংরক্ষণ দপ্তরের দায়িত্বরতদের মেছো বাঘটি উদ্ধার করার করার জন্য বলা হয়। তারা মেছো বাঘটি উদ্ধার করে বনে অবমুক্ত করে।
বিডি প্রতিদিন/এএম