চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের একটি পুকুর থেকে মো. ইলিয়াস (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইলিয়াস ওই এলাকার স্থানীয় বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ওই বৃদ্ধ প্রায়ই মদ পান করতেন এবং মাঝে মাঝে বাড়িতে ফিরতেন না। কয়েকদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। সোমবার সকালে পুকুরে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
বিডি প্রতিদিন/এএম