চট্টগ্রামের বেসরকারি পার্কভিউ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের ‘১০০টি ব্রেইন টিউমার সার্জারির মাইলফলক’ উপলক্ষে বৈজ্ঞানিক সিম্পোজিয়াম এবং অত্যাধুনিক নিউরোসার্জিক্যাল অপারেটিং মাইক্রোস্কোপের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত এ সিম্পোজিয়ামে ব্রেইন টিউমারের আধুনিক চিকিৎসা, জটিল নিউরোসার্জিক্যাল অস্ত্রোপচারের অভিজ্ঞতা, প্রযুক্তিনির্ভর সার্জারির গুরুত্ব এবং ভবিষ্যৎ চিকিৎসার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কনসালট্যান্ট ডা. তানজিলা তাবিব।
পার্কভিউ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ডা. একেএম ফজলুল হক।
সিম্পোজিয়ামে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নিউরোসার্জন ডা. ইসমাইল হোসেন। প্যানেল অব এক্সপার্টস হিসেবে অংশ নেন অধ্যাপক ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, ডা. আনিসুল ইসলাম খান, ডা. সাইফুল আলম, ডা. মনজুরুল ইসলাম এবং অধ্যাপক ডা. মো. মুহিতুল ইসলাম।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. ফজলে রাব্বি রিয়াদ, রক্তরোগ বিশেষজ্ঞ ডা. জামাল উদ্দীন তানিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম এবং হাসপাতালের ফাইন্যান্স ডিরেক্টর ডা. মোহাম্মদ ইউসুফসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা।
আয়োজকরা জানান, উন্নত প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং নিউরোসার্জারির ক্ষেত্রে আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/এআইএস