সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও র্যাব অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার রাতে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সোনাসার ব্রিকস ফিল্ড এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান, ১১টি ডেটোনেটর ও ১১টি উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এসব তথ্য জানিয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ও র্যাব-৯ যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রী সীমান্ত পথ দিয়ে চোরাচালানীরা দেশের ভেতর নিয়ে আসছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম