তারুণ্যের কবি রেজাউদ্দিন স্টালিনের কবিতা নিয়ে বিশেষ ‘আবৃত্তি সন্ধ্যা’ অনুষ্ঠিত হয়েছে। ‘ধূমকেতু’র আয়োজনে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীতে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে মনোমুগ্ধকর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
শিল্পী আকতারের উপস্থাপনায় এ আয়োজনে দেশের প্রথিতযশা আবৃত্তিশিল্পী সীমা ইসলাম, টিটো মুন্সী, এনামুল হক জুয়েল, ইকবাল আহমেদ, ফারহানা তৃণা, মাহিনুর মুমু, মাহবুবুর রহমান টুনু, ফারজানা এ্যালি, মাহী ফারহানা নাজিয়া আফরিন কবিতা আবৃত্তি করেন।
এ ছাড়া মুক্ত আলোচনায় মতিন বৈরাগী, হাসান হাফিজ, মোহন রায়হান, আমিনুল ইসলাম, সাখাওয়াত টিপু, সৈকত হাবিব ও আসাদ কাজল অংশ নেন।
বিডি প্রতিদিন/জেডএ