দেশের লজিস্টিকস ও ডেলিভারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ক্যারিবি ই-কমার্স ডেলিভারি ব্যবস্থাকে শক্তিশালী করতে শীর্ষ ই-কমার্স প্ল্যাটফর্ম পিকাবো এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।
চুক্তির আওতায় ক্যারিবি দেশব্যাপী লজিস্টিকস নেটওয়ার্ক ব্যবহার করে পিকাবো এর সব পার্সেল ডেলিভারির দায়িত্ব পালন করবে। একই সঙ্গে ক্যারিবি এর লজিস্টিকস সাপোর্ট সিস্টেমের সঙ্গে পিকাবো প্ল্যাটফর্মের সমন্বয়ের মাধ্যমে অর্ডার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
বিডি-প্রতিদিন/তানিয়া