সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পন্ডস সুপার লাইট জেল বাজার থেকে হারিয়ে যাচ্ছে—এমন গুঞ্জনে উদ্বিগ্ন হয়ে পড়েন ব্যবহারকারীরা। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে রাজধানীতে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্র্যান্ডটি তাদের জনপ্রিয় পণ্য পন্ডস সুপার লাইট জেল ও লাইট ময়েশ্চারাইজার–এর নতুন ও আপগ্রেডেড সংস্করণ উন্মোচন করেছে।
অনুষ্ঠানে দেশের শতাধিক শীর্ষ কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পন্ডস বাজার থেকে হারিয়ে যায়নি—বরং ভোক্তাদের জন্য আরও উন্নত ফর্মুলায় ফিরে এসেছে। ব্র্যান্ডটি লঞ্চ করলো তাদের অল-নিউ Pond’s Super Light Gel এবং Light Moisturizer।
নতুন এই ভার্সনটি প্রিভিয়াস প্যাকের চেয়ে আরো বেশি ইফেক্টিভ। এতে অ্যাড করা হয়েছে Cerahyamino যা স্কিনে সুপার ফাস্ট absorb করে এবং skin barrier শক্তিশালী করতে সাহায্য করে, এবং কোনো স্টিকি ফিল ছাড়াই দেয় লং-লাস্টিং হাইড্রেডশন। বাংলাদেশের humid ওয়েদারে স্কিনকে ফ্রেশ রাখতে এর জুড়ি নেই। মূলত, পুরনো প্যাকের বিদায়টা ছিল নতুন এই ম্যাজিককে ওয়েলকাম জানানোরই প্রিপারেশন।
সম্প্রতি রাজধানীর একটি অভিজাত ভেন্যুতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যান্ডটি তাদের জনপ্রিয় পণ্য পন্ডস সুপার লাইট জেল' এবং 'লাইট ময়েশ্চারাইজার'-এর আপগ্রেডেড ভার্সন উন্মোচন করেছে। দেশের শীর্ষ সারির শতাধিক কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের উপস্থিতিতে এই মেগা ইভেন্টটি ছিল এক কথায় প্রাণবন্ত।
কেন এই পরিবর্তন?
গত কয়েক মাস ধরে বাজারে পন্ডস সুপার লাইট জেলের সংকট দেখা দিলে ভক্তদের মাঝে এক ধরণের উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করেছিলেন জনপ্রিয় এই পণ্যটি হয়তো আর বাজারে আসবে না। তবে অনুষ্ঠানে জানানো হয়, পুরনো প্যাকের বিদায় ছিল মূলত নতুন এই ম্যাজিককে স্বাগত জানানোর প্রস্তুতি। ভোক্তাদের আরও উন্নত অভিজ্ঞতা দিতেই এই রি-ব্র্যান্ডিং।
নতুন কী থাকছে?
নতুন ভার্সনের পন্ডস সুপার লাইট জেলে যুক্ত করা হয়েছে বিশেষ উপাদান। এটি কেবল স্কিনকে হাইড্রেটেড রাখে না, বরং ত্বকের গভীরে খুব দ্রুত শোষিত হয়ে 'স্কিন ব্যারিয়ার' বা ত্বকের সুরক্ষস্তরকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে।
বাংলাদেশের মতো ভ্যাপসা গরম ও আর্দ্র আবহাওয়ায় স্কিনকে চটচটে ভাবহীন (Non-sticky) এবং সতেজ রাখতে এই নতুন ফর্মুলা বিশেষভাবে কার্যকর বলে দাবি করছে কর্তৃপক্ষ। মূলত দীর্ঘস্থায়ী হাইড্রেশন এবং সফট স্কিন নিশ্চিত করাই এই আপগ্রেডের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে উপস্থিত এক বিউটি ইনফ্লুয়েন্সার বলেন, আমরা সবাই ভয়ে ছিলাম যে আমাদের ফেভারিট জেলটা বোধহয় আর পাবো না। কিন্তু নতুন এই ফর্মুলা ব্যবহারের পর মনে হচ্ছে, এটি আগের চেয়েও অনেক বেশি রিফ্রেশিং এবং লাইট।
এখন থেকে দেশের বাজারে সব সুপার শপ এবং কসমেটিকস আউটলেটে পন্ডসের এই নতুন প্যাকগুলো পাওয়া যাবে। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের ভালোবাসা আর আস্থাকে সম্মান জানাতেই আরও উন্নত প্রযুক্তিতে পণ্যগুলো পুনরায় বাজারে আনা হয়েছে।