স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌশভোজসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে নবম বিসিএস ফোরামের বার্ষিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর অফিসার্স ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মহাসচিব আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এনডিসি, সহসভাপতি অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সাকিউন নাহার বেগম এনডিসি এবং কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সচিব (পিআরএল) মো. সামছুল আলমসহ অনেকে আলোচনায় অংশ নেন।
ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব আব্দুল খালেক সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
এসময় ফোরামের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আলোচনা সভার পর স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র, ফেয়ার গেমস এবং সকলের জন্য উপহারের ব্যবস্থা রাখা হয়। পরে নৌশভোজের মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
উল্লেখ্য, বিসিএস নবম ব্যাচের কর্মকর্তারা ১৯৯১ সালের ২৬ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। এ দিনটিকে স্মরণীয় করে রাখতেই নবম বিসিএস ফোরাম প্রতিবছর এই এ সম্মিলনীর আয়োজন করে।
বিডি প্রতিদিন/কামাল