গ্রাহকদের লাইফস্টাইল ও ভ্রমণ অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে মিতসুবিশি মোটরস বাংলাদেশ নতুন হলিডে ক্যাম্পেইন ‘ফ্রম ইগনিশন টু ড্রিম ডেস্টিনেশন’ শুরু করেছে। ১২ জানুয়ারি থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ২০ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। এর আওতায় প্রতিটি নিশ্চিত বুকিংয়ের সঙ্গে গ্রাহকরা লাইফস্টাইল ভাউচারসহ প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য, দেশে-বিদেশে অবকাশ যাপন ও ভ্রমণের সুযোগ পাবেন।
র্যাফেল ড্র-এর পুরস্কার তালিকায় গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকবে ঢাকা-টোকিও-ঢাকা ভ্রমণের সুযোগ। এ ছাড়াও রয়েছে কুয়ালালামপুর ভ্রমণ, কক্সবাজারে অবকাশ যাপন, র্যানকন গুগল টিভিসহ বিভিন্ন প্রিমিয়াম ইলেকট্রনিকস পণ্য। প্রতিটি নিশ্চিত বুকিংয়ের সঙ্গে থাকছে ১০,০০০ টাকা মূল্যের লাইফস্টাইল ও ট্রাভেল ভাউচার জেতার সুযোগ। মিতসুবিশি মোটরস বাংলাদেশ-এর অফিশিয়াল ফেসবুক পেজ ও শোরুমগুলোতে নিয়মিত সাপ্তাহিক বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
এই ক্যাম্পেইনের ট্রাভেল পার্টনার শেয়ারট্রিপ এবং লাইফস্টাইল পার্টনার র্যানকন ইলেকট্রনিকস ও র্যাংগস ই-মার্ট। এ ছাড়া ব্যাংকিং পার্টনার হিসেবে থাকছে ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংক; যেখানে গ্রাহকরা স্পেশাল ইন্টারেস্ট রেট, প্রসেসিং ফি-তে বিশেষ ছাড় এবং দ্রুত ঋণ অনুমোদনসহ অতিরিক্ত ব্যাংকিং সুবিধা উপভোগ করতে পারবেন।
বিডি-প্রতিদিন/সুজন