খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) ও আকিজ ইস্পাত লিমিটেড এর উদ্যোগে কেডিএ মিলনায়তনে ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ (Role of High Quality Reinforcement Bar in Earthquake-Resistant Construction in Bangladesh) শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইস্পাত লিমিটেডের সিইও গালিব মোহাম্মদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর পুরকৌশল বিভাগের অধ্যাপক, বাংলাদেশ ভূমিকম্প সমিতির প্রতিষ্ঠাতা মহাসচিব ড. মেহেদী আহমেদ আনসারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম। সেমিনারে অংশগ্রহণ করেন প্রকৌশলী, স্থপতি, শিক্ষকবৃন্দ, আবাসিক এলাকা কমিটির প্রতিনিধি, সংশ্লিষ্ট পেশাজীবি ব্যক্তিরা।
বিডি-প্রতিদিন/জামশেদ