আরএফএলের গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৭০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন।
সম্মেলনে আরএফএল হাউজওয়্যারের ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও কৌশলগত পরিকল্পনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণের দিকনির্দেশনা তুলে ধরা হয়। পাশাপাশি পরিবেশকদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এবারের সম্মেলনে বিক্রয় কার্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩ জন সেরা পরিবেশককে ‘সমতার চেয়ার’-এ বসিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন,'আমাদের পরিবেশকরাই আরএফএলের ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর জ্ঞান এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাদের পণ্যকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে।'
অনুষ্ঠানে ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, আরএফএল হাউজওয়্যারের হেড অব মার্কেটিং মো. ইসফাকুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/মুসা