ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড তাদের তাকিওন ই-বাইক সিরিজে ঘোষণা করেছে বিশেষ ‘সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬’। এই অফার চলবে চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত।
এই অফারের আওতায় গ্রাহকরা পাচ্ছেন ৯,৬০০ টাকা পর্যন্ত মূল্যছাড়। নতুন আসা তাকিওন ফিউশন ২৫আরএস মডেলটি ৯,৬০০ টাকা ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ১,৩৯,৯৫০ টাকা দামে। এছাড়া তাকিওন ফিউশন ২৫টিআর মডেলটি ৮,৫১০ টাকা ছাড়ে বিক্রি হচ্ছে ১,৪৬,৯৯০ টাকা দামে। পাশাপাশি ফিউশন ২৫এফএস ও তাকিওন ১.০০ মডেলেও রয়েছে আকর্ষণীয় ছাড়।
অফার চলাকালীন সময়ে ওয়ালটন প্লাজা থেকে যেকোনো তাকিওন ই-বাইক কিনলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে মাসিক লটারি ড্রতে অংশ নেবেন। প্রতি মাসে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের খেলা স্টেডিয়ামে বসে উপভোগ করার টিকিট অথবা টিকিটের সমমূল্যের নগদ অর্থ।
উল্লেখ্য, তাকিওন ই-বাইক সিরিজের সব মডেলই দেশজুড়ে ওয়ালটন প্লাজা থেকে পাওয়া যাচ্ছে। প্রতিটি ই-বাইকের সঙ্গে থাকছে নির্দিষ্ট ওয়ারেন্টি সুবিধা এবং ওয়ালটনের দেশব্যাপী বিস্তৃত আফটার সেলস সার্ভিস নেটওয়ার্ক।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ