পবিত্র রমজান মাসকে সামনে রেখে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় ঘোষণা করেছে দেশের ডিজিটাল অপারেটর বাংলালিংক। রমজানে বাড়তি গৃহস্থালি ব্যয়ের চাপ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শুধু টেলিযোগাযোগ সেবা প্রদানেই সীমাবদ্ধ না থেকে গ্রাহকদের দৈনন্দিন জীবনের অংশীদার হতে চায় বাংলালিংক। নিত্যপ্রয়োজনীয় পণ্যে ছাড়ের এ উদ্যোগ সেই অঙ্গীকারেরই অংশ।
এ উদ্যোগের আওতায় দেশের কয়েকটি অনলাইন গ্রোসারি প্ল্যাটফর্ম—Shwapno (স্বপ্ন অনলাইন), Chaldal ও Daily Shopping—এর সঙ্গে অংশীদারত্ব করেছে বাংলালিংক। রমজানজুড়ে অরেঞ্জ ক্লাব সদস্যরা এসব প্ল্যাটফর্মে কেনাকাটা করলে সর্বোচ্চ ৭ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
প্রতিষ্ঠানটি জানায়, সব ধরনের আয়ের পরিবারের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে রমজানে প্রয়োজনীয় কেনাকাটা আরও সাশ্রয়ী ও সহজ হয়।
বিডি-প্রতিদিন/সুজন