রমজান ও ঈদ উপলক্ষ্যে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা বাংলাদেশের গ্রাহক ও কার্ডহোল্ডারদের জন্য ‘মন খুলে’ ক্যাম্পেইন শুরু করেছে।
পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ভিসার রমজান ও ঈদ ২০২৬ ক্যাম্পেইনটি চলবে ৩১ মার্চ পর্যন্ত এবং একই সময়ের মধ্যে ‘স্পেন্ড অ্যান্ড উইন’ অফারে অংশ নেওয়া যাবে, যেখানে ভিসা কার্ডে কেনাকাটা করলেই থাকছে বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ।
গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে বিদেশ ভ্রমণের সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে টেলিভিশন, স্মার্টফোন, গয়না ও গিফট ভাউচার। ক্যাম্পেইন চলাকালে যতবার ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করা হবে, পুরস্কার জেতার সম্ভাবনা তত বাড়বে।
দেশজুড়ে সবাই যখন পবিত্র রমজান মাসের রোজা পালনের পাশাপাশি ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে, তখন ভিসার এই ক্যাম্পেইন সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দেশের উৎসবমুখর অর্থনীতিতে ডিজিটাল পেমেন্টকে আরও শক্ত ও স্বাচ্ছন্দ্যময় করে তুলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ