ভারত থেকে পুশইনের ঘটনা অব্যাহত থাকায় কুড়িগ্রামসহ দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন। এর ধারাবাহিকতায় বুধবার কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করে।
একই সময়ে ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় গবাদিপশু, গাঁজা ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরিচালিত অভিযানে প্রায় ৮ লাখ ৫১ হাজার ৭৫৫ টাকা মূল্যের এসব পণ্য উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং পুশইন প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস