বগুড়া লেখক চক্রের আয়োজনে কবি আন্ওয়ার আহমদের ৮৫তম জন্মদিন উপলক্ষে স্মরণসভা, স্মৃতিপদক প্রদান, কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সন্ধ্যায় শহরের একটি মোটেলে এই স্মরণসভার পাশাপাশি ফল উৎসব আয়োজন করা হয়।
এ আয়োজনে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট পলাশ খন্দকার। প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ ও প্রধান আলোচক ছিলেন সংগঠনের উপদেষ্টা কবি প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ।
কবিকে নিয়ে স্মৃতিচারণ করেন সংগঠনের উপদেষ্টা কবি প্রফেসর খৈয়াম কাদের, কবির ছেলে নাজিম আনওয়ার রুপম, বায়েজিদ শেখ, কবি এমরান কবির, ছড়াকার আমির খসরু সেলিম ও এস এম আনিছুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুর রাজজাক বকুল। শুভেচ্ছা বক্তব্য রাখেন একতারা সম্পাদক কবি মতিয়ার রহমান, শিক্ষাবিদ ড. ত্বাইফ মামুন ও কবি হাসান সিরাজ। কবি আন্ওয়ার আহমদের কবিতা পাঠ করেন সাহাব উদ্দিন হিজল, মুনসুর রহমান তানসেন, সিকতা কাজল, প্রতত সিদ্দিক, শাকিবুল শাকিল ও সাহানা আক্তারসহ অন্যরা। অনুষ্ঠানে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
স্মরণসভায় ‘লেখমালা’ সম্পাদক কবি মামুন মুস্তাফাকে ‘কবি সম্পাদক আনওয়ার আহমদ স্মৃতিপদক ২০২৫’ প্রদান করেন প্রধান অতিথি কালাম আজাদ। এ সময় তাকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং সনদপত্র প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/এমই