টিএমএসএস কার্যক্রম-২-এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে কিশোর-কিশোরীদের নিয়ে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধ বিষয়ে অবহিতকরণ ও সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ী টিএমএসএস শাখা অফিসে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) হাসান হাফিজুর, টিএমএসএস পরিচালক আব্দুস সালাম, অধ্যক্ষ জি আর এম মাসুদ রানাসহ টিএমএসএস কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকারকর্মী সাহানা আফরোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মোবাইলে আসক্তি প্রতিরোধে যথাযথ ভূমিকা রাখার কথা বলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি