গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোটালীপাড়া উপজেলা প্রশাসন ও বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন-বিওয়াইএফসি যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।
মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে মানবন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি মাদকবিরোধী শোভাযাত্রা কোটালীপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার, বিওয়াইএফসির এইচআর এডমিন টমাস বাড়ৈ, বিওয়াইএফসির প্রগ্রাম ম্যানেজার নয়ন দাস, বিওয়াইএফসি এর রিহ্যাব সেন্টারের ইনচার্জ মতিউর রহমান রাজা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবার শিকার হচ্ছি আমরা। শুধু মাদক সেবনকারীদের সাজা প্রদান করে অথবা শাসন করে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। মাদক নিয়ন্ত্রণে পরিবার থেকে সমাজের সর্বস্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।
বিডি প্রতিদিন/এএম