আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার সংশ্লিষ্ট অফিসে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবীসহ কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা।
বিডি প্রতিদিন/এমআই